সিতাই, ৬ মার্চঃ সিতাইয়ে বিজেপি-র একটি বড় ধাক্কা। দলের SC মোর্চার এক নম্বর মণ্ডলের সভাপতি সুজন বর্মন শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের একটি বিশেষ অনুষ্ঠানে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।দলত্যাগের কারণ হিসেবে সুজন বর্মন অভিযোগ করেন, “বিজেপি একটি সাম্প্রদায়িক দল এবং ভাওতাবাজ।
তাই তাদের রাজনীতি সহ্য করতে না পেরে আমি তৃণমূলে যোগ দিলাম।”রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিধায়ক সঙ্গীতা রায় এই প্রসঙ্গে বলেন, “সুজন বর্মন আজকে আমাদের দলে যোগদান করল, আমরা খুব খুশি। এটি তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।





