কোচবিহার ৬ মার্চঃ গতকাল কোচবিহারের খাগড়াবাড়ি এলাকা থেকে শুরু হয়েছিল বিজেপির রথযাত্রা। শুক্রবার দ্বিতীয় দিনে এই রথযাত্রা শুরু হয় কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে। এরপর রথটি ধীরে ধীরে ঘুঘুমারি হয়ে ধুলুয়াবাড়ি ৪ নম্বর এলাকা পেরিয়ে দেওয়ানহাট চৌপথিতে পৌঁছায়।
দেওয়ানহাটে সাঁওতালি নৃত্যের মধ্য দিয়ে রথ ও বিজেপি নেতৃত্বকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বাসিন্দারা। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা। রথযাত্রাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়।





