আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার দক্ষিণে বিজেপিতে ভাঙন, অভিজিতের হাত ধরে তৃণমূলে যোগ দুই নেতা, তৃণমূলের শক্তি বাড়ল বলে দাবি নেতৃত্বের

Published on: March 5, 2026
---Advertisement---

কোচবিহার, ৫ মার্চঃ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি অঞ্চলের দেওয়ানবস এলাকায় বিজেপি শিবিরে ভাঙনের ঘটনা সামনে এল। ওই এলাকার দুই সক্রিয় বিজেপি নেতা দ্বিজেন্দ্র চন্দ্র দাস ও অলক বর্মন আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-এর হাত ধরে তাঁদের দলে স্বাগত জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দ্বিজেন্দ্র চন্দ্র দাস ও অলক বর্মন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় সংগঠনের কাজও করতেন। তবে সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক কার্যকলাপ ও নীতিতে অসন্তুষ্ট হয়ে তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নেন। পরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দেন।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি দ্বিজেন্দ্র চন্দ্র দাস এবং বিজেপি কর্মী অলক বর্মনের বাড়িতে গিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তিনি বলেন, “ফলিমারি অঞ্চলের দেওয়ানবস এলাকায় তাঁদের পরিবার ও এলাকার কিছু মানুষের উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হয়েছে। এতে আমাদের সংগঠন আরও শক্তিশালী হল।”

তিনি আরও দাবি করেন, এই অঞ্চলের দুটি বুথে তৃণমূল কংগ্রেস বরাবরই ভোটের ব্যবধানে পিছিয়ে থেকেছে। তবে নতুন যোগদানের ফলে আগামী নির্বাচনে সেই চিত্র বদলাবে বলেই আশাবাদী তিনি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনমুখী নীতির উপর আস্থা রেখেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

অন্যদিকে, নতুন দলে যোগ দিয়ে দ্বিজেন্দ্র চন্দ্র দাস ও অলক বর্মন জানান, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের এই যোগদানের ফলে কোচবিহার দক্ষিণে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment