আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইরানের বুশেহর বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস যাত্রীবাহী বিমান

Published on: March 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ মার্চঃ পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বুশেহর বিমানবন্দর-এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানি সংবাদমাধ্যম সূত্রে দাবি, মঙ্গলবার ভোরে চালানো ওই হামলায় বিমানবন্দরের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিমানও।

বুশেহর বিমানবন্দর যাত্রী পরিবহণের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যায়। ফলে এই হামলাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ। তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে বলে খবর।

শুধু বুশেহরই নয়, রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর-ও হামলার মুখে পড়েছে বলে জানা গিয়েছে। ইরানের দাবি, আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণের জেরে এই বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর বিমানবন্দর চত্বর থেকে ঘন কালো ধোঁয়া আকাশ ঢেকে দিচ্ছে।

যদিও ইজরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নজর রাখছে। এই হামলার জেরে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কৌশলগত ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রাণহানির সংখ্যা ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment