আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হোলিতে দুর্ঘটনা রুখতে ঘোকসাডাঙ্গায় কড়া পুলিশি নজরদারি

Published on: March 4, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ৪ মার্চঃ হোলির দিন যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই বিশেষ নজরদারি চালাল ঘোকসাডাঙ্গা থানার ট্র্যাফিক বিভাগ। মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা হাইরোড চৌপথী এলাকায় দিনভর চলল পুলিশি তৎপরতা। নেতৃত্বে ছিলেন ট্র্যাফিক ওসি প্রতাপ ঘোষ।

রং খেলার উন্মাদনায় অনেক সময়ই বেপরোয়া বাইক চালানো, হেলমেট ছাড়া রাস্তায় নামা কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ঘটনা ঘটে। এসব থেকে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। সেই কারণেই এদিন বিশেষ চেকিং অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। হাইরোড চৌপথী এলাকায় একের পর এক বাইক আটক করে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি, হেলমেট পরা হয়েছে কি না এবং কেউ মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হয়।

ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল উদ্দেশ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নয়, বরং সচেতনতা বৃদ্ধি করা। অনেক বাইক আরোহীকেই সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এবং নিরাপদে চলাচলের পরামর্শ দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা জানান, উৎসবের আনন্দ যেন কোনও পরিবারের জন্য দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে।

এদিনের অভিযানে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, উৎসবের দিনে সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আগাম সতর্কতাই একমাত্র উপায়।

ঘোকসাডাঙ্গা থানার ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু হোলি নয়, বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে এমন নজরদারি আরও জোরদার করা হবে। নিরাপদ সড়কই সকলের লক্ষ্য এই বার্তা দিয়েই শেষ হয় এদিনের বিশেষ অভিযান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment