আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গড়বেতায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় ভিড় কম, এসআইআর ইস্যুতে চাপে গেরুয়া শিবির

Published on: March 2, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ এসআইআর আবহে গড়বেতায় বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’ সূচনা সভা ঘিরে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর আগে কর্মীদের চাঙ্গা করতে আয়োজিত সভায় প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। মাঠের একটি বড় অংশ ফাঁকাই ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

সভা শুরুর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর স্থানীয় সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। তবে মন্দির যাওয়ার পথে বিজেপি-বিরোধী পোস্টার ও ফেস্টুন ঘিরে উত্তেজনা তৈরি হয়। পোস্টারে লেখা ছিল, ‘যতই করো পরিবর্তন যাত্রা, এটাই বিজেপির শেষ যাত্রা’, ‘বাঁচতে চাই, চলো বিজেপি তাড়াই’, এমনকি ‘ছাব্বিশে বিজেপি পাবে শূন্য’। পরিস্থিতি বিবেচনা করে শুভেন্দু অধিকারী মন্দিরে না গেলেও ধর্মেন্দ্র প্রধান কয়েকজন সমর্থককে নিয়ে পুজো দেন।

ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের জেলা পরিষদ সদস্য অসীম ওঝা। তাঁর দাবি, এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় মানুষ ক্ষুব্ধ, তাই এই পরিবর্তন যাত্রাই হবে বিজেপির শেষ যাত্রা।

সভামঞ্চে এসআইআর নিয়ে বিশেষ মন্তব্য না করলেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী দাবি করেন, মোট ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছেন এবং আরও ৬০ লক্ষ বিবেচনাধীন। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান ভাষণে নির্বাচন কমিশনের পদক্ষেপকে সঠিক বলে দাবি করেন।

সভায় ‘জয় শ্রীরাম’-এর বদলে ‘জয় জগন্নাথ’, ‘জয় মা কালী’, ‘জয় সর্বমঙ্গলা’ ধ্বনি বেশি শোনা যায়। নেতারা তৃণমূল সরকারের সমালোচনা করে ডবল ইঞ্জিন সরকারের আশ্বাস দেন। তবে ভাতা বনাম কর্মসংস্থান প্রসঙ্গে নেতাদের ভিন্ন বার্তায় উপস্থিত মানুষের মধ্যে কিছুটা দ্বিধা লক্ষ্য করা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment