দিনহাটা, ২৮ ফ্রব্রুয়ারিঃ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার দিনহাটা দুই নং ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন।
মন্ত্রী যে তিনটি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের উদ্বোধন করেন সেগুলি হল বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েত, বড়শাকদল গ্রাম পঞ্চায়েত, গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত।
নতুন রাস্তা নির্মাণের ফলে ওইসব এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।





