আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ন্যায়ের দাবিতে সরব শহর, অভিযুক্ত ইন্সুরেন্স এজেন্টের গ্রেপ্তারের দাবি

Published on: February 27, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ ন্যায়বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় সেবক মোড় থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পেরিয়ে ভেনাস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। ১৪ বছরের কিশোরীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শহরবাসী।
মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, ইন্সুরেন্স এজেন্ট সন্দীপ গুপ্তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পরিবারের অভিযোগ, তাঁর গাফিলতির কারণেই যথাসময়ে চিকিৎসা পরিষেবা না মেলায় কিশোরীর মৃত্যু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কঠোর আইনি পদক্ষেপের দাবি তোলা হয়।

প্রতিবাদকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার, শোনা যায় “We Want Justice” স্লোগান। শান্তিপূর্ণভাবে মিছিল এগোলেও গোটা এলাকায় ছিল পুলিশের নজরদারি।
ভেনাস মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনকারীরা জানান, অভিযুক্তের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন জারি থাকবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment