খবরিয়া ডেস্ক, ২৭ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে।ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের আশঙ্কা রয়েছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপ ওঠানামা করতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। ব্যবসা মনের মতো হবে না। কোনও নতুন কাজ শুরু করা উচিত হবে না।
বৃষ রাশিঃ বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা।প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হওয়ার আশঙ্কা। অশান্তি থেকে দূরে থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধারলাভ সম্ভব হবে। কোনও ব্যক্তির কারণে কিছু আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান।
মিথুন রাশিঃ অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারের ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের বিষয়ে খারাপ খবর আসতে পারে। ভ্রমণ হতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্যজীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে।
কর্কট রাশিঃ ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার আসক্তি বৃদ্ধি পেতে পারে।অর্শজাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। জীবনসঙ্গীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্র খুব এখটা শুভ নয়। পেটের সমস্যা বাড়তে পারে।
সিংহ রাশিঃ লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে।বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাধতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে।
কন্যা রাশিঃ দাম্পত্যজীবনে অশান্তির আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি। ব্যবসায় মিশ্রফল। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।
তুলা রাশিঃ অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা। শরীরে কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ। বাবা-মায়ের চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। শরীরে রোগের কারণে মনঃকষ্ট। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত ঘটতে পারে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে।
বৃশ্চিক রাশিঃ ব্যবসায় অশান্তি বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্যজীবনে ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের বিষয়ে আলোচনা। প্রেমের ব্যাপারে দিনটি শুভ।
ধনু রাশিঃ বাড়ির জন্য একটু মানসিক অস্থিরতা থাকতে পারে। নতুন ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা।কোথাও বেড়ানো ঠিক হবে না। প্রেমে বাড়বে মনোমালিন্য ও অভিমান। দুপুরের পরে আয় বাড়বে। বেকারদের কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি, কিন্তু খরচও বাড়তে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র খুব ভাল থাকবে। অযাচিত কিছু অর্থাগম হবে।
মকর রাশিঃ সকালের দিকে বাড়ির সমস্যায় বিব্রত হতে পারেন। বিয়ে ও অন্যান্য কোনও আলোচনার জন্য অনুকূল দিন।কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ খুব একটা কাজে লাগবে না। নতুন ব্যবসার কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে হবে। ব্যবসার জন্য নতুন দ্রব্য কেনাকাটা। কাছাকাছি কোনও ধর্মস্থানে ভ্রমণ। আর্থিক উন্নতি হবে। অফিসে একটু অস্বস্তি বোধ করতে পারেন।
কুম্ভ রাশিঃ অকারণে অফিসে সমালোচনার সম্মুখীন হতে হবে। পড়াশোনার জন্য অপ্রত্যাশিত যোগাযোগ।প্রেমে অভিমান বৃদ্ধি ও কোনও কথায় অশান্তি। কাজের চাপ বৃদ্ধি পাবে তাই বাড়ি যেতে একটু দেরি হতে পারে। সামাজিক কোনও কাজের জন্য সম্মান লাভ। অফিসে সামান্য ব্যাপারে তর্ক হতে পারে। পারিবারিক দিকটা খুব খারাপ যাবে না। আগের থেকে সামান্য আয় বাড়বে।
মীন রাশিঃ ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের অজান্তেই কোনও কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন।কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল হবে।





