আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উদ্ধার ফেনসিডিল, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র কোচবিহারে পুলিশের ধারাবাহিক অভিযানে সাফল্য, গ্রেপ্তার ৩

Published on: February 26, 2026
---Advertisement---

কোচবিহার, ২৬ ফেব্রুয়ারিঃ জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে একাধিক ঘটনায়। বুধবার রাতে শীতলকুচি থানা এলাকার গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ৫২ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ১২২ বোতল ফেনসিডিল, একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনায় আব্দুল খালেক মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি জানান, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক ও অস্ত্রের উৎস এবং সম্ভাব্য চক্রের খোঁজে তদন্ত চলছে।

এর পাশাপাশি শীতলকুচি থানার পুলিশ একটি সামাজিক অনুষ্ঠানে অভিযান চালিয়ে আহিদুল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। অভিযোগ, নকল চাবির সাহায্যে একটি মোটরবাইক চুরির চেষ্টা করছিল সে। হাতেনাতে ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি চুরি যাওয়া মোটরবাইক এবং পাঁচটি জল তোলার মোটর উদ্ধার করা হয়েছে। পুলিশ মনে করছে, একটি সংগঠিত চুরি চক্রের সঙ্গে তার যোগ থাকতে পারে।

অন্যদিকে মাথাভাঙ্গা শহরে চলতি বছরের জানুয়ারি মাসে একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় তদন্ত নেমে শুভজিৎ বিশ্বাস (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া মাথাভাঙ্গা থানা এলাকায় একটি মাইক্রো ফিনান্স সংস্থার এক এজেন্টের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে জমা না দেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করে এবং প্রতারিত ব্যক্তির হাতে সেই টাকার চেক তুলে দেয়। পুলিশের দাবি, জেলাজুড়ে অপরাধ দমনে কড়া নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment