আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জলপাইগুড়ি হেড পোস্ট অফিস বিল্ডিং বোম দিয়ে উড়িয়ে দেবার হুমকি মেল , আতঙ্ক

Published on: February 26, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ রাজ্যের বেশ কিছু পোস্ট অফিসের সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মূখ্য ডাক ঘরে আসা এক ই মেল বার্তায় রীতিমত হুমকি দিয়ে জানানো হয় পোস্ট অফিসে আসা পার্সেলের মধ্যে আর ডি এক্স রয়েছে।

এমন বার্তা পেতেই নড়েচড়ে বসে জেলার প্রধান ডাক ঘর কর্তৃপক্ষ।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্তের নেতৃত্বে বোম স্কোয়াড ,পুলিশ কুকুর সহ জেলা গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

এই প্রসঙ্গে জেলা গোয়েন্দা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ই মেলে একটি হুমকি দেওয়া হয়েছে, ঠিক যেমনটি রাজ্যের অন্যান্য পোস্ট অফিস গুলোতে দেওয়া হয়েছে।

আমরা বিশেষ গুরুত্ব দেয়া বিষয়টি খতিয়ে দেখছি।অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস এর পোস্ট মাস্টার, দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, বোম স্কোয়াড এসেছিল, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে পোস্ট অফিসে আসা সাধারণ গ্রাহক দের আতঙ্ক দুর করে।এই মুহূর্তে স্বাভাবিক কাজ কর্ম চলছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment