আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তরকন্যা অভিযান ঘিরে ফুলবাড়িতে ধুন্ধুমার,জলকামান–টিয়ার গ্যাসে ছত্রভঙ্গ মিছিল

Published on: February 26, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা মিছিল উত্তরকন্যার দিকে এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

আদিবাসী জনজাতিদের অভিযোগ, মুন্ডা বস্তিতে জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিলে যোগ দেন। তবে প্রশাসনের তৈরি নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ প্রথমে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে লাঠিচার্জ করা হয়। এরপর জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়া হলে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। দীর্ঘক্ষণ এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ও উত্তেজনা বজায় ছিল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আহতের সংখ্যাও বেশ কিছু বলে জানা গেলেও সরকারি ভাবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের নেতাদের বক্তব্য, “ন্যায়বিচার না পেলে আন্দোলন চলবে।” উত্তরকন্যা অভিযান ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment