আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাত সকালে গয়েরকাটার লোকালয়ে দলছুট হাতি, দেখতে ভিড় এলাকাবাসীর

Published on: February 24, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: ডুয়ার্সের বানারহাট ব্লকে আবারও লোকালয়ে হাতির আনাগোনা। সোমবার গভীর রাতে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে একটি দলছুট হাতি ঢুকে পড়ে নাথুয়া রেঞ্জের পশ্চিম গয়েরকাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়।

রাতভর হাতিটি এলাকায় ঘোরাফেরা করে খাবারের খোঁজ চালায়। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মঙ্গলবার সকাল নাগাদ জঙ্গলে ফেরার পথে হাতিটিকে দেখতে পান গ্রামবাসীরা।সাত সকালে হাতির দেখা মিলতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বহু মানুষ হাতিটিকে একঝলক দেখতে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যদিও হাতিটি শান্তভাবেই জঙ্গলের দিকে ফিরে যায় বলে বনদপ্তর সূত্রে খবর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment