আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধানসভা ভোটের আগে রাজ্যসভা সমীকরণ, তৃণমূলের চার, বিজেপির এক-কারা পাবেন টিকিট? রাজনৈতিক অন্দরে চর্চা তুঙ্গে

Published on: February 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ দোরগোড়ায় ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬। তার আগেই বাংলার পাঁচটি রাজ্যসভা আসনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। চলতি বছরের ২ এপ্রিল সারা দেশে ৩৭টি রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে, তার মধ্যে রয়েছে বাংলার পাঁচটি আসনও।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, ঋতব্রত ব্যানার্জী এবং সাকেত গোখলে-র মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল ২০২৬-এ। একই দিনে শেষ হচ্ছে সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য -র মেয়াদও। অন্যদিকে মৌসম নূর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন। ফলে তাঁর আসনটিও বর্তমানে শূন্য।

বর্তমান বিধানসভা সংখ্যার নিরিখে রাজনৈতিক অঙ্ক বলছে, পাঁচটির মধ্যে চারটি আসন পেতে পারে শাসক তৃণমূল কংগ্রেস এবং একটি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। রাজ্যসভায় একটি আসন জিততে প্রায় ৪৭-৪৯টি বিধায়ক ভোট প্রয়োজন। বিধানসভায় বাম ও কংগ্রেসের কোনও সদস্য না থাকায় তাঁদের পক্ষে আসন জেতা কার্যত অসম্ভব।

এবার প্রশ্ন, কারা পাবেন টিকিট? তৃণমূলের অন্দরে নানা নাম নিয়ে জল্পনা চলছে। সুব্রত বক্সীর বয়স ও শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা রয়েছে তিনি অব্যাহতি চাইতে পারেন বলেও সূত্রের খবর। সে ক্ষেত্রে নতুন মুখকে সুযোগ দেওয়া হতে পারে। কোনও প্রবীণ সাংবাদিক বা ব্যবসায়ীকে পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জয়ন্ত ঘোষালের নাম রাজনৈতিক মহলে ঘুরছে। সংখ্যালঘু মুখকে প্রাধান্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে। কুণাল ঘোষের নামও চর্চায় রয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাকেত গোখলে পূর্ণ মেয়াদ পাননি। সংসদে তাঁদের সক্রিয় ভূমিকা, প্রশ্ন ও বিতর্কে অংশগ্রহণ দলকে সন্তুষ্ট করেছে বলে জানা যাচ্ছে। ফলে তাঁদের পুনরায় পাঠানোর সম্ভাবনাও প্রবল।

অন্যদিকে বিজেপির একটি সম্ভাব্য আসন ঘিরেও জল্পনা তুঙ্গে। অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, অর্থনীতিবিদ ও বিধায়ক অশোক লাহিড়ী-র নাম ঘুরছে আলোচনায়। প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি কিংবা দিলীপ ঘোষ-কেও পাঠানো হতে পারে বলে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছে। দিলীপকে রাজ্যসভায় পাঠালে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমীকরণেও প্রভাব পড়তে পারে বলে মত বিশ্লেষকদের।

সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে রাজ্যসভা নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দলগুলি কাদের উপর ভরসা রাখে এবং কোন সমীকরণ সামনে আসে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment