আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বইয়ের পাঠের সঙ্গে হাতে-কলমে শিক্ষা, মধ্যাহ্নভোজে উঠছে ছাত্রদের ফলানো সবজি

Published on: February 18, 2026
---Advertisement---

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়ার সোনামুখীর প্রত্যন্ত গ্রামে অবস্থিত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ-কিচেন গার্ডেন। বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে ওঠা এই সবজি বাগান ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। মরসুমি সবজিতে এখন ভরপুর বাগান-বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি সহ নানা সবজি শোভা পাচ্ছে সেখানে।

শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে ধীরে ধীরে গড়ে উঠেছে এই সবুজ পরিসর। শ্রেণিকক্ষের পাঠের ফাঁকে পড়ুয়ারাই বাগানের পরিচর্যার দায়িত্ব নেয়। ফলে বইয়ের পাতায় শেখা কৃষিবিজ্ঞানের বিষয়গুলি বাস্তবে প্রয়োগ করার সুযোগ পাচ্ছে তারা। এতে যেমন কৃষিকাজ সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হচ্ছে, তেমনি গড়ে উঠছে শ্রমের মর্যাদা ও দলগত কাজের মানসিকতা।

এই কিচেন গার্ডেনের উৎপাদিত সবজি বিদ্যালয়ের মধ্যাহ্নভোজে ব্যবহার করা হয়। ফলে পড়ুয়ারা পাচ্ছে তাজা ও পুষ্টিকর খাবার। একই সঙ্গে মিড-ডে মিল প্রকল্পের খরচেও কিছুটা সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। উল্লেখযোগ্য বিষয় হল, পুরো চাষ প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে জৈব সার। বিদ্যালয় প্রাঙ্গণের ঝরা পাতা ও জৈব বর্জ্য পচিয়ে তৈরি করা হচ্ছে সার-কোনও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে না।

প্রধান শিক্ষক আনন্দময় ঘোষের উদ্যোগেই এই পরিকল্পনা বাস্তব রূপ পেয়েছে। তাঁর কথায়, “শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখাই আমাদের লক্ষ্য।” ছাত্রছাত্রীদেরও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নিজেদের হাতে ফলানো সবজি যখন মধ্যাহ্নভোজে পরিবেশন হয়, তখন আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে।

শিক্ষা ও জীবনের এক সুন্দর মেলবন্ধন গড়ে তুলেছে এই কিচেন গার্ডেন। প্রত্যন্ত গ্রামের এই উদ্যোগ অন্য বিদ্যালয়গুলির কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment