আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাড়ি থেকে বেরিয়ে নি/খোঁজ বৃদ্ধ, চরম উদ্বেগে পরিবার

Published on: February 18, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারি : বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন ৬১ বছর বয়সি গণেশ চন্দ্র দাস। তিনি বানারহাট থানার অন্তর্গত উত্তর নুনখাওয়া ডাঙ্গা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়” গত ৫ তারিখ বৃহস্পতিবার সকাল প্রায় দশটা নাগাদ তিনি স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হন।

দিনভর খোঁজ না মিললেও পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন তিনি কাছাকাছি কোথাও গিয়েছেন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে।পরিবারের তরফে আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, বাড়িতে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। হঠাৎ তাঁর নিখোঁজ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, ঘটনার পর বানারহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও ১২ দিন পেরিয়ে গেলেও সক্রিয় ভূমিকা পালন করছে না পুলিশ।

পরিবারের একটাই প্রার্থনা অবিলম্বে যেন গণেশ চন্দ্র দাস সুস্থভাবে বাড়ি ফিরে আসেন। কেউ তাঁর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment