আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পহেলগাঁও হামলার ১০ মাস পরও সরকারি চাকরি না পেয়ে অমিত শাহের দ্বারস্থ নিহত পর্যটকের কন্যা

Published on: February 17, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত মহারাষ্ট্রের পর্যটক সন্তোষ জগদালের পরিবারের জন্য ঘোষিত সরকারি চাকরি এখনও মেলেনি-এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর দ্বারস্থ হলেন তাঁর কন্যা আশাবরী জগদালে। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন তিনি।

গত বছর ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা সন্তোষ জগদালে। ঘটনার পর মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল, নিহত রাজ্যের ছয়জন পর্যটকের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।

আশাবরীর অভিযোগ, প্রায় ১০ মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তিনি জানান, তাঁর বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিতে নিজের বেসরকারি চাকরি ছেড়ে দিতে হয়েছে তাঁকে। বর্তমানে সামান্য সঞ্চয়ের উপর নির্ভর করেই সংসার চলছে।

প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আশাবরী বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে বারবার যোগাযোগ করা হলেও কোনও নির্দিষ্ট উত্তর মেলেনি। এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘোরানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-র দপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন।

রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি-র সাহায্য চান আশাবরী। সাংসদ ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিশ্রুতি ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment