জলপাইগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় তৃণমূল নেতা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রয়াত হন লুৎফর রহমান। তাঁর অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার প্রয়াত নেতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জলপাইগুড়ির বিশিষ্ট তৃণমূল নেতা দুলাল দেবনাথ তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এই কঠিন সময়ে সর্বতোভাবে সহযোগিতার বার্তা দেন।এদিন লুৎফর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুলাল দেবনাথ।
তিনি জানান, দুর্ঘটনার দিন তিনি জলপাইগুড়িতে উপস্থিত না থাকায় শেষকৃত্যে অংশ নিতে পারেননি। তাই পরবর্তীতে এসে পরিবারের সঙ্গে দেখা করে নিজের শোক প্রকাশ করেন এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।





