আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আজ কি আপনার অর্থলাভের যোগ আছে? পড়ুন আজকের রাশিফল

Published on: February 11, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকালে বাড়ির কোনও বিষয়ে চিন্তিত থাকতে পারেন। বাড়ি থেকে দূরে যাঁরা কাজ বা পড়াশোনা করেন, তাঁরা খুব ভাল সুযোগ পাবেন।অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকের থেকে দূরে থাকতে শিখুন, তাঁরা ক্ষতি করতে পারেন। ব্যবসার স্থানে বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা।

বৃষ রাশিঃ ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় গুরুজনের সাহায্য নিন। প্রেমে সুখী থাকবেন।ব্যবসার ক্ষেত্র শুভ। স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। একে অপরের সঙ্গে সময় কাটান। আপনার বাচ্চারা ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। ব্যবসায় যে কোনও কিছু চুরি হতে পারে। সতর্ক থাকুন।

মিথুন রাশিঃ অফিসের কোনও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে। এর ফলে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় সৃষ্টি হবে।কাজের কোনও প্রস্তাবে আনন্দ পেতে পারেন। কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা আবার চালু করতে পারেন। কাজের খুব বেশি চাপ থাকবে না। কোনও দরকারি কাজ সেরে উঠতে পারবেন না।

কর্কট রাশিঃ পেটের সমস্যার জন্য খাবারের উপর নজর রাখুন। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে।পেশায় নতুন দিক খুলে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটু বিবাদের যোগ আছে। সহজেই শেয়ারের লক্ষ্যে পৌঁছোতে পারবেন। প্রেমের ক্ষেত্র শুভ। আগুন থেকে একটু সাবধান থাকা দরকার। কাজের ক্ষেত্রে ভুলের আশঙ্কা।

সিংহ রাশিঃ সকালের দিকে ব্যবসায় উন্নতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলির কথা ভাবুন। যদি অফিসে বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে শান্ত থাকুন।ভালবাসার মানুষের সঙ্গে জীবনের শ্রেষ্ঠ দিন কাটবে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না।

কন্যা রাশিঃ পরিবারের প্রতি মনোযোগ দিন। কোনও প্রকার বিবাদ যাতে না বাধে খেয়াল রাখুন।ব্যবসায় ক্রেতাকে অভিযোগ করার কোনও সুযোগ দেবেন না। প্রেমের সম্পর্কে অশান্তির আশঙ্কা। অফিসে কোনও বিষয়ে ভুল স্বীকার করলে তা আপনারই অনুকূলে থাকবে। শিশুরা খেলাধুলা করার সময় আঘাতের আশঙ্কা। ব্যবসা ভাল যাবে না।

তুলা রাশিঃ সন্তানের প্রতি বাবার মনোযোগ দেওয়া উচিত। একটু বদনামের যোগ আছে।দাম্পত্যজীবনে পরিবারের অন্য সদস্য দ্বারা কিছু অশান্তি হতে পারে। কিন্তু স্বামী-স্ত্রী বুদ্ধিমত্তার সঙ্গে অশান্তিটা সামলে নেবেন। কাজ নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না। সন্তানের কোনও কাজের জন্য গর্বিত হবেন। রফতানি ব্যবসা খুব ভাল হবে। ব্যাঙ্কের কোনও চিঠি আসার জন্য চিন্তা বাড়বে। বাবার অসুস্থতার কারণে খরচ বাড়তে পারে।

বৃশ্চিক রাশিঃ বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। প্রেমের ক্ষেত্র শুভ।ব্যবসায় খুব বেশি লাভ হবে না। নতুন মহাজন বিশ্বাসঘাতকতা করতে পারেন। এই কারণে সারা দিন সমস্যার মধ্যে থাকতে পারেন। বাবার সম্পত্তি নিয়ে কোনও আলোচনা হতে পারে। কিছু সময় নিজের জন্য বার করার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ কাজ একটু সাবধানে করা দরকার।

ধনু রাশিঃ পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। স্ত্রীর উপর নিজের মত চাপাবেন না, এতে সম্মানহানি হবে।বিবাহের খুব ভাল যোগাযোগ আসতে পারে। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। মাথা যন্ত্রণায় ভুগতে পারেন। বন্ধুরা কোনও বিশেষ কাজে সাহায্য করবেন। শেয়ারে একটু বুঝে বিনিয়োগ করুন।

মকর রাশিঃ জমি সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। সবার চাহিদা পূরণ করলেও খুব সুনাম পাবেন না।আপনার সাফল্য প্রিয়জনের নিরানন্দের কারণ হবে। প্রেমের ক্ষেত্র শুভ। একটু-আধটু শরীরচর্চা করা দরকার। ব্যবসায় আত্মবিশ্বাস ফিরে পাবেন। সকালের দিকে বাবার কথা একটু শুনে চলুন, লাভবান হবেন।

কুম্ভ রাশিঃ ব্যবসায়িক লাভের জন্য যাঁরা কাছে আসেন তাঁদের উপেক্ষা করুন। কারণ তাঁরা কিছু ক্ষতি করতে পারেন।বাড়িতে কোনও অনুষ্ঠান থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। শিক্ষামূলক ভ্রমণের যোগ। স্ত্রীর সঙ্গে অতীতের কোনও ঘটনার কারণে অশান্তি হতে পারে। ভাই-বোনেরা আর্থিক সহায়তা চাইতে পারেন, তাঁদের পাশে থাকুন।

মীন রাশিঃ ব্যবসায় সকালের দিকে আর্থিক বোঝা আরও বাড়তে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে।পরিবারের সদস্যদের থেকে খুব ভাল সাহায্য আশা করতে পারেন। প্রেমিকা অনুভূতিগুলি প্রকাশ করে বিরক্ত করতে পারেন। কাজের জায়গায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। অর্থ নিয়ে একটু চিন্তা থাকবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment