আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর  হেয়ারিংয়ের ডাক ঘিরে আতঙ্ক, ফুলবাড়িতে পথ অবরোধ তৃণমূলের

Published on: January 27, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ এসআইআর হেয়ারিং সংক্রান্ত নোটিস বা ডাক পৌঁছনোকে কেন্দ্র করে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম–ফুলবাড়ী বিধানসভা এলাকার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ি এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকার প্রায় অর্ধেক বাড়িতেই এই ডাক পৌঁছেছে। কেন এই নোটিস পাঠানো হচ্ছে এবং এর ফলে ভবিষ্যতে কী ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বাসিন্দাই প্রথমবার এই ধরনের ডাক পাওয়ায় ভয় ও বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তাঁদের আশঙ্কা, এই হেয়ারিংয়ের অজুহাতে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিকদের পরিবার এবং বয়স্ক নাগরিকদের মধ্যে এই আতঙ্ক আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির ব্যস্ত তিনবাত্তি মোড়ে এশিয়ান হাইওয়ে–২ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দু’ধারে আটকে পড়ে অসংখ্য ছোট-বড় যানবাহন, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

বিক্ষোভস্থলে উপস্থিত তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। দলের তরফে জানানো হয়, আগামী ১৯ তারিখ যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়, তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা হয়। প্রায় আধাঘণ্টা টানাপোড়েনের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে এলাকাবাসীর আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। ভোটার তালিকা ও SIR হেয়ারিং সংক্রান্ত বিষয় নিয়ে আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment