আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আগামী শনিবার লক্ষাধিক নেতা-কর্মীকে নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক, ভোটের রণকৌশল ঘিরে জোর জল্পনা

Published on: January 22, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ জানুয়ারিঃ আজ নয়, শনিবার লক্ষাধিক নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ তারিখ বিকেল চারটেয় এই মেগা ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন দলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, মুখপাত্র-সহ রাজ্য ও জেলার অসংখ্য নেতা-কর্মী। বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও চাঙ্গা করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগেই অভিষেক জানিয়েছিলেন, ভোটের আগে এই দু’মাস তিনি ‘রাস্তায় থাকবেন’। সেই পরিকল্পনা অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের সেনাপতি। প্রতিদিনই কোনও না কোনও কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার এই ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা। কিন্তু শেষমুহূর্তে সূচি বদলে শনিবারে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এই ভার্চুয়াল বৈঠকের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তৃণমূলের উত্থাপিত একাধিক দাবিকেও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। এই রায়ের পর রাজ্য রাজনীতিতে নতুন করে তৎপরতা বেড়েছে। বারাসাতের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল সভাপতি বলেছিলেন, “আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।” সেই বক্তব্যে কর্মী-সমর্থকদের উজ্জীবিত হতে দেখা যায়।

রাজনৈতিক মহলের ধারণা, শনিবারের ভার্চুয়াল বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রণকৌশল, বুথস্তরের প্রস্তুতি ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের দিকনির্দেশও তুলে ধরতে পারেন তিনি। লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এই বৈঠক তৃণমূলের ভোটমুখী প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment