আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাই তামাগুড়িতে যোগাযোগের নতুন মাইলফলক, পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু

Published on: January 21, 2026
---Advertisement---

দিনহাটা, ২১ জানুয়ারি : স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে সিতাই-তামাগুড়ি এলাকায় একটি নতুন পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হল।বুধবার দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ প্রকল্পের সূচনা করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।

জানা গেছে, এই নতুন রাস্তাটি ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের তামাগুড়ি এলাকার সুশীল রায় সরকারের বাড়ি থেকে শুরু হয়ে অন্দরান সিঙ্গিমারী ছড়ার পাড় ঘেষে তামাগুড়ি এসএসকে স্কুল পর্যন্ত সম্প্রসারিত হবে। এই গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ স্থাপনের জন্য রাজ্য সরকার ১ কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার ৪২ টাকা বরাদ্দ করেছে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এই রাস্তা নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের, বিশেষত স্কুলগামী শিক্ষার্থী ও কৃষকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে, পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment