আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“গ্রহের খেলায় বদলে যাচ্ছে ভাগ্য, জানুন আপনার রাশি অনুযায়ী ফল”

Published on: January 20, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জানুয়ারিঃ সিংহ রাশিঃ সংসারে কোনও কাজে সকাল থেকে জড়িত থাকবেন। ব্যবসায় আয়-ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে।যাঁরা ভ্রমণে যাচ্ছেন, তাঁদের জন্য সময়টা শুভ। শিল্পীরা তাঁদের কাজে এগিয়ে থাকবেন। শান্ত থাকুন, শেয়ারে লক্ষ্য অর্জিত হবে। কর্মস্থানে পদোন্নতির কারণে অনেকের হিংসার পাত্র হতে হবে। প্রতিবেশীকে কোনও কথা বলতে হলে বিনা দ্বিধায় এগিয়ে যান।

সম্পদঃ খুব বড় মাপের টাকার অঙ্ক হাতে আসতে পারে। পরিবারঃ পারিবারিক জীবন মোটামুটি থাকবে। সম্পর্কঃ আপনার থেকে বড় কারও কাছ থেকে দুঃখ পেতে পারেন। পেশাঃ অতিরিক্ত রাগ কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। শুভ সংখ্যাঃ ৪১। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

বৃশ্চিক রাশিঃ আদালতের কোনও কাজে যোগাযোগের উন্নতি হবে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কথাবার্তা ও আচরণ আকর্ষণীয় হবে।সামাজিক সম্মান বাড়বে। বাড়িতে মনের কথা খুলে বলতে পারবেন। সন্তানের ব্যাপারে সুখবর পেতে পারেন। ব্যবসায় ক্রেতার প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। আত্মীয়েরা যোগাযোগ বজায় রাখবে।

সম্পদঃ অর্থ দেওয়া-নেওয়া করা ঠিক হবে না। পরিবারঃ পারিবারিক অশান্তির জন্য মানসিক কষ্ট।সম্পর্কঃ গুরুজনদের সান্নিধ্য খুব ভাল লাগবে। পেশাঃ কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি। শুভ সংখ্যাঃ ২২। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।

মিথুন রাশিঃ সবাই কাজের জন্য আপনার দ্বারা প্রভাবিত হবে। সন্তানের বিদেশে যাওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।মনের মানুষের সঙ্গে দেখা হবে এবং সময় কাটিয়ে আনন্দ পাবেন। নতুন ব্যবসায় বাবার সমর্থন বাড়বে। সংসারে সুখ থাকবে। স্ত্রী মনের কথা শোনায় আনন্দে থাকবেন। ব্যবসায় আর্থিক শক্তি বজায় থাকবে। সহকর্মীরা আপনার কাজে খুশি হবেন।

সম্পদঃ হঠাৎ অর্থ আসতে পারে, তবে পরিমাণে খুব কম। পরিবারঃ পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে। সম্পর্কঃ দূরসম্পর্কের কারও সঙ্গে দেখা হতে পারে। পেশাঃ কর্মজীবনে কোনও উত্থান-পতন নেই। শুভ সংখ্যাঃ ৪৬। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

ধনু রাশিঃ বাড়ির ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে।ব্যবসার ত্রুটি দূর হবে, তার জন্য ভাল লোকের সঙ্গে কথা বলুন। বন্ধুর জন্য ব্যবসায় উদ্যম ও মনোবল বৃদ্ধি পাবে। বুদ্ধিমত্তার সঙ্গে শেয়ারে লাভ করতে সফল হবেন। পারিবারিক প্রচেষ্টা শক্তি লাভ করবে। ব্যবসায় উন্নতি হবে। গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে ভাল ভাবে দেখে নিন।

সম্পদঃ নতুন কিছু কেনার জন্য অর্থব্যয়। পরিবারঃ পরিবারে সকলের মন জয় করতে পারবেন। সম্পর্কঃ দাম্পত্য সম্পর্কে খুব মিল থাকবে। পেশাঃ কর্মস্থলে কেউ হিংসা করবে। শুভ সংখ্যাঃ ২২।শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।

মেষ রাশিঃ বাড়ির অনেক দিনের পড়ে থাকা বিভিন্ন কাজ সম্পন্ন হবে। সন্ধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে বেড়াতে যাবেন।প্রেমের ক্ষেত্র শুভ। বড় ব্যবসার সুযোগ বাড়বে। প্রশাসনিক কোনও কাজ থাকতে পারে। ব্যবসার ধারাবাহিকতা বজায় থাকবে। গুরুত্বপূর্ণ কাজে খুব ভাল ফলাফল পাবেন। পেশাদারদের আর্থিক উন্নতি হবে।

সম্পদঃ অর্থ নিয়ে চিন্তা খুব একটা থাকবে না। পরিবারঃ ভাই-বোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। সম্পর্কঃ বন্ধুর কাছে হেয় হতে পারেন। পেশাঃ কর্ম নিয়ে তেমন কোনও সমস্যা নেই। শুভ সংখ্যাঃ ৩৩।শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

কর্কট রাশিঃ সকালের দিকে বাবার সঙ্গে ব্যবসার আলোচনা সফল হবে। বাড়িতে সুখ-সমৃদ্ধি বাড়বে।নতুন ব্যবসার সমস্যায় মনোযোগ দেবেন। প্রেমে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, বিনা দ্বিধায় বিয়ের প্রস্তাব দিতে পারেন। ভ্রমণে উৎসাহ থাকবে। সারা দিন কাজে গতি বজায় থাকবে। ব্যবসায় মহাজনের সঙ্গে যোগাযোগের উপর জোর দিন। পড়াশোনা ভাল হবে।

সম্পদঃ আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে। পরিবারঃ পারিবারিক কোনও ভাল বিষয়ে আলোচনা। সম্পর্কঃ শত্রু সম্পর্কের কারও কাছ থেকে ক্ষতি। পেশাঃ ব্যবসায় নতুন কর্মী নিয়োগ। শুভ সংখ্যাঃ ২৯। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।

তুলা রাশিঃ কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনও আলোচনা হতে পারে। ব্যবসায় প্রভাবশালী হবেন।শত্রুর আক্রমণ কমে যাবে। প্রেমের প্রতি আস্থা বাড়বে। পুরনো ব্যবসার গতি বজায় থাকবে। বন্ধু নিমন্ত্রণ করতে পারেন। সংসারের বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা উপকারী হবে। বাবার কাছ থেকে সমর্থন পাবেন। গরিবদের সাহায্য করতে মন চাইবে। তার জন্য নিজেকে বড় ভাববেন না।

সম্পদঃ কোনও জিনিস চুরি যেতে পারে। পরিবারঃ বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা। সম্পর্কঃ প্রেমের নতুন মোড় ঘুরতে পারে। পেশাঃ নিজের চেষ্টায় কাজের জায়গায় অগ্রগতি। শুভ সংখ্যাঃ ৭৮। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

বৃষ রাশিঃ সকালের দিকে কর্মক্ষেত্রে মনের মতো কাজ করার সুযোগ পাবেন। নতুন ব্যবসাদারের সঙ্গে যোগাযোগ বাড়বে।শেয়ারে লাভের সম্ভাবনা। কোনও শারীরিক আঘাতের আশঙ্কা আছে। ব্যবসায় আয় ভাল হবে। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলার সমাধান হবে। শিক্ষকদের জন্য খুব ভাল খবর আসতে পারে।

সম্পদঃ নিজের কোনও দামি জিনিস অন্যকে দিতে হতে পারে। পরিবারঃ পারিবারিক আনন্দ বজায় থাকবে। সম্পর্কঃ বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দের দিন। পেশাঃ কারও জন্য কাজের জায়গায় অশান্তি।শুভ সংখ্যাঃ ৭৪। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

কুম্ভ রাশিঃ গুরুত্বপূর্ণ কাজ দুপুরের পরে করুন। শেয়ারে লোভের দ্বারা প্রলুব্ধ হওয়া এড়িয়ে চলুন।না হলে ক্ষতি হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ ব্যক্তিদের সমর্থন পাবেন। প্রতিযোগিতায় জয়লাভের সুযোগ বাড়বে। যে কোনও কাজে বন্ধুর সহযোগিতা থাকবে। কর্মচারীর কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। স্ত্রীর ব্যাপারে চিন্তা বাড়বে।

সম্পদঃ খরচ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় মনে কষ্ট। পরিবারঃ বাড়ির পরিবেশ মানিয়ে নিলে ভাল। সম্পর্কঃ যে কোনও সম্পর্কে হেনস্থা হতে পারেন। পেশাঃ কর্মের প্রতি যত্ন নিন। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মীন রাশিঃ নতুন ব্যবসায় সকলের সহযোগিতা থাকবে। আয় ভাল হবে।গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে নিতে পারেন। কাছের মানুষের থেকে আঘাত পাবেন। শান্ত ভাব বজায় রাখুন। ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারে সবার খেয়াল রাখবেন। কাজের জন্য বন্ধুরা খুশি হবে। প্রেমের দিকটি শক্তিশালী থাকবে।

সম্পদঃ ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারঃ পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশাঃ পেশা নিয়ে কোনও সমস্যা আসবে না। শুভ সংখ্যাঃ ৪৯। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

মকর রাশিঃ ব্যবসায় লক্ষ্য পূরণে সক্ষম হবেন। ছোটরা বাড়ির কাজে এগিয়ে যাবে।কোনও রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না। প্রতিযোগিতায় জয় লাভ হওয়ার খুব ভাল যোগ আছে। সন্তানের জন্য সৌভাগ্য বাড়বে। পেশাক্ষেত্র শুভ। সামাজিক ব্যবস্থাপনায় সাফল্য পাবেন। ছাত্রেরা পড়াশোনায় মনোযোগ বজায় রাখবেন। স্ত্রীর বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ব্যবসায় উদ্যম দেখা যাবে।

সম্পদঃ উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে। পরিবারঃ দাম্পত্য সমস্যা মিটে যাওয়ায় আনন্দে থাকবেন। সম্পর্কঃ নিকট সম্পর্কের কারও কাছ থেকে খুব আনন্দ পাবেন। পেশাঃ কাজে প্রচুর চাপ সৃষ্টি হবে। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

কন্যা রাশিঃ সকালের দিকে ব্যবসার যে পরিকল্পনা করেছেন তা এগিয়ে নিয়ে যেতে পারবেন। খেলায় জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে।ফাটকা ব্যবসায় লাভের সুযোগ থাকবে, তবে একটু সাবধান থাকুন। বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। প্রতিবেশীর কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে পারে। সকাল থেকে কোনও কাজে বাধা থাকলে দুপুরের পরে তা দূর হবে। বেসরকারি কাজ অনুকূলে হবে।

সম্পদঃ ব্যবসায় একটু ক্ষতির আশঙ্কা রয়েছে।পরিবারঃ পরিবারের কেউ দূরে চাকরিতে যেতে পারেন। সম্পর্কঃ বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন। পেশাঃ চাকরিতে পদোন্নতি হতে পারে। শুভ সংখ্যাঃ ৯৩। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment