খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জানুয়ারিঃ মিথুন রাশিঃ নতুন কাজে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের কর্মদক্ষতা জোরদার হবে। বিভিন্ন ক্ষেত্র থেকে সুফল পাবেন।চিকিৎসকের পরামর্শে স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ব্যবসায় বড় লক্ষ্য তৈরি করুন। ক্ষুদ্র ব্যবসা বৃদ্ধি পাবে। জমি ও বাড়ি কেনার জন্য ভাল লোকের সঙ্গে কথা বলতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য।নেশার প্রতি আসক্তি তৈরি হবে। অংশীদারি ব্যবসায় বুঝেশুনে বিনিয়োগ করুন।
সম্পদঃ বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারঃ পরিবারে অশান্তি থাকলেও মিটে যাবে। সম্পর্কঃ বাইরের সম্পর্কে বেশি মনোযোগ, বাড়িতে অশান্তি। পেশাঃ চাকরিজীবীদের জন্য দিনটা খুব ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ১৮। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
মকর রাশিঃ পরিবারের সকলের সঙ্গে ভ্রমণের যোগ।পারিবারিক বিষয়গুলো সন্ধ্যার পরে সকলে মিলে আলোচনা করা দরকার।বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। আপনার ব্যবহারের জন্য প্রিয়জন খুশি হবেন । স্কুলের কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। সব সম্পর্ক অনুকূল থাকবে। ব্যবসায় অর্থ আসার সম্ভাবনা আছে প্রবল। স্ত্রীর সঙ্গে সঞ্চয়ের বিষয় আলোচনা দরকার।
সম্পদঃ আর্থিক দিকটা মনের মতো থাকবে। পরিবারঃ পারিবারিক অশান্তি যদি থাকে, তা মিটে যাবে। সম্পর্কঃ কেউ আপনাকে দুঃখ দেবে। পেশাঃ উপার্জনের বহু পথ খুলতে পারে। শুভ সংখ্যাঃ ২০। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
সিংহ রাশিঃ মন একটু শান্ত করে কাজ করুন। স্ত্রীর সহযোগিতা পাবেন।প্রেমে সম্পর্ক মজবুত হবে। অফিসে অনেক দিন বাদে শান্তি ও স্বস্তি অনুভব করবেন। ব্যবসায় সকলের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবেন। ঋণ নেওয়ার সুযোগ-সুবিধা বাড়বে। দুপুরের পরে বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা। অতিরিক্ত ঠান্ডার কারণে অসুস্থ হতে পারেন।
সম্পদঃ খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি। পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে, কথা বুঝে বলুন। সম্পর্কঃ সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশাঃ পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
তুলা রাশিঃ আদালতে কাজের যোগাযোগের উন্নতি হবে। আত্মীয়দের সঙ্গে কোনও প্রকার বিবাদে যাবেন না।সন্তানের কাজের ব্যাপারে সুসংবাদ পাবেন। ছোট ব্যবসায় ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। পড়াশোনার উন্নতি হবে। শেয়ারে একটু সাফল্য পাবেন। সম্পত্তি কেনার বিষয়ে আগ্রহ বাড়বে, কিন্তু আর্থিক অবস্থা দেখে হয়তো পিছিয়ে আসতে হতে পারে।
সম্পদঃ আর্থিক দিক খুব ভাল থাকবে না। পরিবারঃ পরিবারের দিকটা খুব ভাল থাকবে না। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। পেশাঃ সরকারি কর্মে উন্নতি। শুভ সংখ্যাঃ ২১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।
বৃষ রাশিঃ সকালে পরিকল্পনামাফিক কাজ হবে। অংশীদারি ব্যবসায় সাফল্যের প্রচেষ্টা খুব ভাল ফল দেবে।সামাজিক কাজে জড়িত থাকতে পারেন। ব্যক্তিগত বিষয়ে একটু অশান্তি থাকার আশঙ্কা। বিনিয়োগে লাভ বাড়বে। দূরে থাকেন এমন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্ত্রীর জন্য কাজে গতি আসবে। প্রেমের ক্ষেত্র শুভ।
সম্পদঃ অর্থব্যয় হতে পারে। পরিবারঃ একই কথা বলায় অশান্তি। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। পেশাঃ দীর্ঘ দিনের আটকে থাকা কাজ উদ্ধার। শুভ সংখ্যাঃ ৭১। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।
বৃশ্চিক রাশিঃ ব্যবসায় আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে ভাল ফল পাওয়ার সম্ভাবনা। নেশার প্রতি আসক্তি তৈরি হতে পারে।কারও বিবাহের কাজে যুক্ত থাকতে হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ায় সুবিধা পাবেন। অর্থনৈতিক দিকটা অন্য দিনের থেকে একটু ভাল আশা করা যায়। ব্যাঙ্কের থেকে কোনও প্রস্তাব গৃহীত হতে পারে। পেশাদারদের লাভ বাড়বে।
সম্পদঃ অর্থবৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিবারঃ পারিবারিক ভ্রমণে আনন্দ। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। পেশাঃ ব্যবসায় বিশেষ লাভ থাকবে। শুভ সংখ্যাঃ ৬৬। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।
কর্কট রাশিঃ কর্মজীবন ও বাড়িতে ভারসাম্য বজায় থাকবে। ব্যবসায় সততা বজায় রাখার চেষ্টা করুন।প্রেমের সম্পর্ক গভীর হওয়ায় আনন্দ বাড়বে। ব্যবসার বিষয়গুলো সহজ হবে। ব্যবসায় বাবার সহযোগিতা পাবেন। মনের মতো বন্ধুর সঙ্গে দেখা হবে। ছাত্রেরা শিক্ষকের সঙ্গে কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না।
সম্পদঃ বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পরিবারঃ পরিবারে ঝামেলা হতে পারে। সম্পর্কঃ বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাঃ ব্যবসায় কোনও অসুবিধা হতে পারে। শুভ সংখ্যাঃ ৯৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।
মীন রাশিঃ আদালতে সম্পতি জেতার চেষ্টা জোরদার হবে। যাঁরা চাকরির পরীক্ষা দিয়েছেন, তাঁদের ভাল ফল পাওয়ার লক্ষণ রয়েছে।সরকারি কর্মচারীদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। অফিসে কোনও পরিকল্পনায় সহকর্মীদের সমর্থন পাবেন। প্রেমের সম্পর্কে স্বচ্ছতা বাড়বে। ব্যবসায় শুভ ফলের সম্ভাবনা, এটি কাজে লাগান। সামাজিক কাজে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের সমর্থন পাবেন।
সম্পদঃ সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভাল। পরিবারঃ পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না। সম্পর্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। পেশাঃ উপার্জন দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যাঃ ৫০। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
মেষ রাশিঃ বাড়িতে কোনও আনন্দদায়ক সংবাদ আসবে। নতুন ব্যবসার প্রচেষ্টা শক্তি পাবে।প্রেমের ক্ষেত্রে শুভ। ব্যবসায় দূরের মহাজনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। পেশায় গতি থাকবে। খেলায় প্রতিভার উন্নতি হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
সম্পদঃ অর্থের উন্নতি সে রকম দেখা যাচ্ছে না। পরিবারঃ পরিবারের কেউ আপনাকে খুব সহযোগিতা করবে। সম্পর্কঃ প্রেমের সম্পর্কের দিকটা মোটামুটি ভাল দেখা যাচ্ছে। পেশাঃ কর্মে পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি। শুভ সংখ্যাঃ ৩২। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
ধনু রাশিঃ কোনও কাজের জন্য প্রতিবেশীদের কাছে সুনাম বাড়বে। বিদেশের বাণিজ্য থেকে লাভ বাড়বে।অফিসের কাজ ভাল ভাবে সম্পন্ন হওয়ায় আনন্দ পাবেন। ভুল কাজের জন্য কোনও প্রকার মাসুল গুনতে হতে পারে। বন্ধুরা পরিবারের জন্য সম্ভাব্য প্রচেষ্টা করবে, তাই দেখে পরিবারের সম্মান বাড়বে। তথ্য আদানপ্রদানে বিপদের আশঙ্কা। শিক্ষাক্ষেত্রে কোনও বাধা আসতে পারে।
সম্পদঃ জমানো অর্থ খরচ হতে পারে। পরিবারঃ পরিবারের কোনও ঘটনায় বিষাদগ্রস্ত থাকবেন। সম্পর্কঃ ভাইবোনদের ব্যবহারে মানসিক শান্তি। পেশাঃ ব্যবসায় অবনতি দেখা যাবে। শুভ সংখ্যাঃ ১৬। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
কুম্ভ রাশিঃ পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। উপহার পাওয়ায় মনে আনন্দ থাকবে।অনেক দিন ধরে যাঁরা আসুস্থ, তাঁদের স্বাস্থ্যের উন্নতি হবে। একটু বুদ্ধির সঙ্গে কাজ করুন। ব্যবসায় উৎসাহ বজায় থাকবে। কোনও কথা বা কজের জন্য সন্তানের কাছে সম্মান বাড়বে। স্ত্রী বেড়াতে যেতে চাইতে পারেন। শিল্পীদের জন্য খুব ভাল খবর আসতে চলেছে।
সম্পদঃ বাড়িতে কোনও বিষয়ে অর্থ খরচ। পরিবারঃ পারিবারিক শান্তি ভঙ্গ হবে। সম্পর্কঃ কাউকে কিছু না বলাই ভাল হবে। পেশাঃ কর্মে বিপাক দেখা দেবে। শুভ সংখ্যাঃ ৪১। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
কন্যা রাশিঃ সকালে পরিবারে সুখ থাকবে, তবে রাতের দিকে কোনও বিবাদের ইঙ্গিত পেতে পারেন। অফিস থেকে কোনও ভ্রমণের প্রস্তাব পাবেন।ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রেমের ব্যাপারে সাহসী থাকবেন। বাড়িতে অতিথি আসবে। তাঁর জন্য খরচের পরিমাণ বাড়তে পারে। ঝুকিপূর্ণ কাজগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন, তাতে ব্যবসায় একটু সুবিধা হবে।
সম্পদঃ জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না। পরিবারঃ পরিবারের কেউ অপমান করতে পারে। সম্পর্কঃ কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। পেশাঃ জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি। শুভ সংখ্যাঃ ১৯। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।





