আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা সংশোধন ঘিরে তোলপাড় রাজস্থান, মুসলিম ভোটার বাদ দেওয়ার চাপের অভিযোগ

Published on: January 17, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ জানুয়ারিঃ রাজস্থানে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। জয়পুরের হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের এক বুথ লেভেল অফিসার (বিএলও) কীর্তি কুমার দাবি করেছেন, মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তাঁর উপর এমন প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে যে তিনি আত্মহত্যার হুমকি দিতে বাধ্য হয়েছেন। তাঁর অভিযোগ, বিশেষ করে যে সব বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি অল্প ব্যবধানে জয়ী হয়েছিল, সেখানেই এই চাপ সবচেয়ে বেশি।

কীর্তি কুমারের দাবি, স্পেশাল ইনটেনসিভ রিভিশন(এসআইআর)–এর পরে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে তাঁর বুথে মোট ৪৭০ জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির তরফে আপত্তি তোলা হয়েছে। এই সংখ্যা তাঁর বুথের মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ। তাঁর অভিযোগ, আপত্তির বেশির ভাগই মুসলিম ভোটারদের নাম নিয়ে, অথচ সার প্রক্রিয়ার সময়েই তিনি ওই সব ভোটারের নথি যাচাই করেছিলেন এবং কোনও ত্রুটি পাননি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিয়ো–ভিডিয়ো ক্লিপে (যার সত্যতা যাচাই করেনি খবরিয়া ২৪) কুমারকে ফোনে বলতে শোনা যায়, “আমি কালেক্টরের অফিসে গিয়ে আত্মহত্যা করব।” একই কথোপকথনে বিজেপি কাউন্সিলার সুরেশ সাইনির উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “পুরো বস্তির ভোটার বাদ দিলে আপনাদের সুবিধাই হবে, মহারাজ আরামসে জিতে যাবেন।” এখানে ‘মহারাজ’ বলতে হাওয়া মহল কেন্দ্রের বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্যকে ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে এই মুসলিম-অধ্যুষিত কেন্দ্র থেকেই মাত্র ৯৭৪ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

সরকারি স্কুলের শিক্ষক কীর্তি কুমার জানান, সার প্রক্রিয়ার চাপ তাঁর পড়াশোনার কাজেও প্রভাব ফেলেছে। তাঁর কথায়, দু’দিনের মধ্যে ৪৭০টি নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, অথচ এই কাজ শেষ করতে অন্তত ৭৮ ঘণ্টা সময় লাগবে। তিনি স্পষ্ট বলেন, “এভাবে কোনও নাম আমি বাদ দেব না। এটা পুরো প্রক্রিয়াই আবার নতুন করে করতে হবে।”

কুমারের আরও অভিযোগ, বিজেপি নেতারা তাঁকে সাসপেন্ড করানোর হুমকিও দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তিনি কোনও বেআইনি বা অনৈতিক কাজ করবেন না। উল্লেখযোগ্য ভাবে, পাশের অন্তত পাঁচটি বুথের বিএলও যেখানে ভোটারের বেশির ভাগই হিন্দু সেখানে কোনও আপত্তি জমা পড়েনি। এই ঘটনায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment