মাথাভাঙা, ১৫ জানুয়ারিঃ মাথাভাঙ্গার পূর্ব বালাসি গ্রামে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে গত ২৫ শে ডিসেম্বর সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে মৃত্যু হয় দুই জনের পাশাপাশি আহত হয় বেশ কয়েকজন।
আহতদের মধ্যে গুরুতর জখম হয়ে কোচবিহারে চিকিৎসাধীন ছিল দেব সরকারও,গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দেব সরকারের।সে হাজারহাট হরিশ চন্দ্র হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।বন্ধুর হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাথাভাঙ্গা হাজরাহাট এলাকায় পথ অবরোধ করে আজ বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের সাথে কথা বলা হলেও পড়ুয়ারা অবরোধ ওঠাতে নারাজ।অবশেষে প্রায় ৪ ঘন্টা পর তারা অবরোধ উঠিয়ে নেয় বলে খবর।





