আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“জ্যাকপট! কোন রাশির ভাগ্য ঘুরবে আজ?”, “নতুন চাকরির যোগ, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রে সাবধান!”,

Published on: January 15, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জানুয়ারিঃ মীন রাশিঃ মন শক্ত করে সঙ্গীর সঙ্গে কথা বলুন। আয়ের নতুন উৎসের সন্ধান পেতে পারেন।ব্যবসার কোনও সমস্যা শান্ত ভাবে সমাধান করার চেষ্টা করুন। ব্যবসায়িক কাজে গুরুজনের দ্বারা অসুবিধা দূর হতে পারে। বিবাহিত জীবন সুখের হবে। আনন্দের কোনও খবর পেতে পারেন। ব্যবহার ভাল রাখার চেষ্টা করুন। নতুন কাজের প্রতি আগ্রহ থাকবে।

সম্পদঃ খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি। পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে বলুন। সম্পর্কঃ সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশাঃ পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

কর্কট রাশিঃ সামাজিক কোনও কাজে নিঃস্বার্থ অবদান থাকবে। এটি শান্তি দেবে এবং সম্মানও বৃদ্ধি করবে।নতুন কোনও কাজ সম্পন্ন হতে পারে। প্রতিবেশীদের থেকে দূরে থাকাই ভাল। স্ত্রীর সঙ্গে গাড়ি কেনার আলোচনা করতে পারেন। বাড়ি ও ব্যবসায় ভারসাম্য বজায় থাকবে। বাড়ির বড়দের স্বাস্থ্যের সমস্যাকে হালকা ভাবে নেবেন না।

সম্পদঃ কাউকে টাকা ধার দেবেন না। পরিবারঃ স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।সম্পর্কঃ কাউকে বেশি বিশ্বাস করবেন না। পেশাঃ নতুন পেশায় যুক্ত হতে পারেন। শুভ সংখ্যাঃ ৮৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।

কুম্ভ রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর থাকবে। ব্যবসায় পড়ে থাকা সমস্যা সমাধানের চেষ্টা করুন।অফিসে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। ব্যবসায় হতাশার পরিস্থিতি তৈরি হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। বাড়িতে কিছু দিন ধরে যে উত্তেজনা চলছিল, তা থেকে স্বস্তি পাবেন। আগুনের কাজ যাঁরা করেন, তাঁরা একটু সাবধান থাকুন।

সম্পদঃ আর্থিক দিক খুব ভাল থাকবে। পরিবারঃ পরিবারের দিকটা খুব ভাল চলবে না। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। পেশাঃ সরকারি কর্মে উন্নতি। শুভ সংখ্যাঃ ৩৬। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

ধনু রাশিঃ শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। অতিরিক্ত খাওয়ার কারণে সমস্যা হতে পারে।বিকেলের দিকে ব্যবসার পরিস্থিতি কিছুটা প্রতিকূল থাকতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা ভাল রাখার প্রচেষ্টা সফল হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা লাভদায়ক হবে।

সম্পদঃ সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভাল। পরিবারঃ পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না। সম্পর্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। পেশাঃ উপার্জন দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যাঃ ১৫। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

সিংহ রাশিঃ কাজ সম্পন্ন করার জন্য নতুন কোনও পদ্ধতি অবলম্বন করুন। দাম্পত্যজীবন উন্নত করার চেষ্টা করুন।ব্যবসায় অনেকটা স্বস্তি বোধ করতে পারবেন। নিকটাত্মীয়ের শরীর খারাপের কারণে উদ্বেগ থাকবে। ছাত্রেরা তাদের কঠোর পরিশ্রমের কারণে সঠিক ফলাফল পাবেন। আর্থিক দিক থেকে দিনটি চমৎকার। ঠান্ডায় হাঁটুর ব্যথা বাড়তে পারে। বাবার চিকিৎসার জন্য খরচ হবে।

সম্পদঃ আর্থিক ক্ষতির যোগ রয়েছে। পরিবারঃ বাবার সহযোগিতা পাবেন। সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে বিবাদ।পেশাঃ কাজের জায়গায় উন্নতি রয়েছে। শুভ সংখ্যাঃ ৩৪। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

কন্যা রাশিঃ সকালের দিকটা বিনিয়োগের জন্য খুবই অনুকূল। ব্যবসা পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।অফিসের কর্মচারীদের নির্দেশে বিশেষ সাফল্য অর্জন করতে পারার সম্ভাবনা। পেশার জন্য নতুন যোগাযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে একটু অশান্তি থাকবে। ধর্মীয় কাজে সময় কাটবে। সময়ের অভাবে কোনও কাজকে উপেক্ষা করতে পারেন। 

সম্পদঃ অর্থ নিয়ে চিন্তা থাকবে। পরিবারঃ পারিবারিক শান্তির পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। সম্পর্কঃ কোনও সম্পর্কে চিড় ধরতে পারে। পেশাঃ কর্ম নিয়ে কোনও চিন্তার কারণ দেখা যাচ্ছে না। শুভ সংখ্যাঃ ৩০। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মিথুন রাশিঃ পরিবারের কাজে ব্যস্ততা থাকবে। সেই কারণে ব্যবসার সময় নষ্ট হওয়ায় দুশ্চিন্তা।অতিরিক্ত কথা বিপথে নিয়ে যেতে পারে। ব্যবসায় বড়দের পরামর্শ ও নির্দেশ অনুযায়ী কাজ করুন। শেয়ারে বিনিয়োগের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। ডায়াবিটিস রোগীদের একেবারেই অসতর্ক হওয়া উচিত নয়।

সম্পদঃ সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে অশান্তি হতে পারে। পরিবারঃ সংসারে মুখ বুজে থাকুন। সম্পর্কঃ নতুন কোনও সম্পর্কে জড়ানো আপনার জন্য উচিত নয়।পেশাঃ জীবিকায় উন্নতি দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ৭৩। শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মকর রাশিঃ কোনও কাজ ভবিষ্যতের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। প্রেমে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন।বসের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে বিরক্ত হতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য খুব ভাল দিন। অবশ্যই সাফল্য পাবেন। শারীরিক দিকটা ভাল থাকার কথা। ব্যবসায় লাভ খুব ভাল হবে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে।

সম্পদঃ জমানো অর্থ খরচ হতে পারে। পরিবারঃ পরিবারে বিষাদ ভাব থাকবে। সম্পর্কঃ ভাইবোনদের ব্যবহারে শান্তি। পেশাঃ ব্যবসায় অবনতি দেখা যাবে। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মেষ রাশিঃ আত্মীয়ের সঙ্গে আনন্দময় সময় কাটবে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনও বিশেষ বিষয়ে উপকারী আলোচনা হবে।কোনও কাজে বেশি খরচ করার কারণে বাড়িতে বিবাদ হওয়ার আশঙ্কা। ব্যবসায় খুব ভাল অর্থ লাভের সম্ভাবনা। যদি ঋণ নেওয়ার পরিকল্পনা করেন, তবে কাগজপত্র ঠিক করুন।

সম্পদঃ হাতে অর্থ থাকার কথা। পরিবারঃ দাম্পত্যজীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে। সম্পর্কঃ বন্ধুর ব্যবহারে শান্তি পাবেন। পেশাঃ আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে কর্মে উন্নতি। শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

তুলা রাশিঃ অতিরিক্ত খরচ আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। ব্যবসায় সতর্কতার সঙ্গে কাজ করুন।কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ নিয়ে কর্মচারীদের সঙ্গে একটু বিবাদ হওয়ার আশঙ্কা। গুরুজনের সাহায্যে শেয়ারে সফল হবেন। ধর্মীয় বই পাঠে পূর্ণ রূপে শান্তি এবং শক্তি অনুভব করবেন। প্রতিবেশীর কথায় বেশি মনোযোগ দেওয়া ঠিক হবে না।

সম্পদঃ ভ্রমণের জন্য অর্থ খরচ হতে পারে। পরিবারঃ পরিবারের মানুষদের সঙ্গে খুব ভাল মুহূর্ত কাটবে। সম্পর্কঃ সম্পর্ক ভালই থাকবে যদি বিপথে পা না বাড়ান। পেশাঃ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

বৃষ রাশিঃ শান্তি বিঘ্নিত হতে পারে। কোনও নামী ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা ব্যবসায় উপকারী প্রমাণিত হবে।তবে কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে। চিন্তা না করে ধার দেওয়া উচিত হবে না। বাড়ির কাজ সম্পর্কে সচেতন হওয়া উচিত। মহিলারা সফলতা পেতে পারেন।

সম্পদঃ আর্থিক দিকে সমভাব বজায় থাকবে। পরিবারঃ সন্তানদের সঙ্গে ভাল সময় কাটবে। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাঃ কর্মস্থলে সম্মান বৃদ্ধি। শুভ সংখ্যাঃ ১১. শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

বৃশ্চিক রাশিঃ আত্মীয়ের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রাক্তনের সঙ্গে দেখা হওয়ায় পুরনো স্মৃতি তাজা হবে।নেশা থেকে দূরে থাকুন। বাড়িতে কোনও ধর্মীয় আলোচনাসভা হওয়ার যোগ। দূরে ভ্রমণ সম্পর্কিত পরিকল্পনা থাকবে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটালে স্বস্তি এবং সুখ আসবে। প্রবীণদের অভিজ্ঞতায় ব্যবসার উন্নতি হবে।

সম্পদঃ কোনও সম্পত্তি লাভ হতে পারে। পরিবারঃপারিবারিক শান্তি বজায় থাকবে।সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাঃ নতুন কোনও জীবিকা শুরু হতে পারে। শুভ সংখ্যাঃ ২৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment