আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দম্পত্তিকে কু/পি/য়ে খু/নের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে

Published on: January 14, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১৪ জানুয়ারিঃ মকর সংক্রান্তির দিনে জোড়া খুনের ঘটনা ঘটলো মাথাভাঙ্গাতে।মর্মান্তিক এই খুনের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা দুই নং ব্লকের ভোগমারা সংলগ্ন ডাকুয়ারটারি এলাকায়।কুপিয়ে খুন করা হয় স্বামী স্ত্রী দিলীপ বর্মন ও সম্পা বর্মনকে।কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাদেরই এক আত্মীয়ের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর নারায়ন বর্মন এবং দিলীপ বর্মন সম্পর্কে কাকাতো জ্যেঠতুতো ভাই।এমনকি নারায়ণ বর্মন মানসিকভাবে ভারসাম্যহীন।আজ সে ভাই দিলীপ বর্মন এবং ভাই বৌ সম্পা বর্মনকে কুপিয়ে খুন করে।তবে কি কারনে এই খুনের ঘটনা সে বিষয়ে বুঝতে পারছে না এলাকাবাসীরা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ ঘোকসাডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী।এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নারায়ণ বর্মন।

স্থানীয়রা জানান নারায়ণ বর্মন মানসিকভাবে ভারসাম্যহীন। সব সময়ই সে লোহার রড,ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে।এর আগেও কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। তবে আজ সে তার ভাই এবং ভাই বউকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মাথা থেতলে খুন করে। এলাকাবাসীদের দাবি অভিযুক্তকে ধরে কঠোর পদক্ষেপ নিক পুলিশ প্রশাসন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment