আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চিকিৎসায় গাফিলতির অভিযোগে ফের উত্তপ্ত আর জি কর হাসপাতাল, শ্বাসকষ্টে বৃদ্ধার মৃ*ত্যু

Published on: January 14, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ জানুয়ারিঃ ফের শিরোনামে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সূত্রের খবর, মৃত বৃদ্ধার নাম জৈবুন নিশা (৬৫)। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। পরিবারের দাবি, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে আসা হয়। সেই সময় সেখানে মাত্র একজন চিকিৎসক উপস্থিত ছিলেন বলে অভিযোগ। পরিবারের বক্তব্য, ওই চিকিৎসক রোগীকে পরীক্ষা করতে অস্বীকার করেন। মুমূর্ষু অবস্থায় থাকা সত্ত্বেও প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট কোনও চিকিৎসক তাঁর চিকিৎসার জন্য এগিয়ে আসেননি।

পরিবারের অভিযোগ, এই দীর্ঘ সময় কোনও রকম চিকিৎসা না পাওয়ায় বৃদ্ধার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে উত্তেজনা বাড়তে থাকে। পরে ৫ থেকে ৬ জন জুনিয়র চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান এবং চিকিৎসার চেষ্টা শুরু করেন। তবে ততক্ষণে রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। সব চেষ্টা ব্যর্থ করে রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ জৈবুন নিশার মৃত্যু হয়।

এই ঘটনার পর হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের সামনে তীব্র বিক্ষোভ শুরু করেন মৃতার আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। মৃতার পরিবারের সদস্য শামিম আখতার অভিযোগ করে বলেন, “আর জি করের অবস্থা খুবই খারাপ। গুরুতর রোগী হলে এখানে না আনারই পরামর্শ দেব। পুলিশের সাপোর্ট আছে, কিন্তু পরিষেবা নেই।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ও হাসপাতালে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টায় বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগের সঠিক তদন্তের দাবি তুলেছে মৃতার পরিবার। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment