কোচবিহার, ১৩ জানুয়ারি : বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজকে ধন্যবাদ জানালেন। অন্যদিকে লোকসভার প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক কে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন দলের সভায় তিনি দুজনকে নিয়েই বক্তব্য রাখেন।
অনন্ত মহারাজ প্রসঙ্গে তিনি বলেন,অনন্ত মহারাজ কে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলেছেন। উনি নিজে বলছেন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সার্টিফিকেট আছে। সত্যি কথা বলার জন্য স্যালুট জানাই। কোচবিহারের ঘুঘুমারি এলাকায় দলের সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এস আই আরের শুনানির নামে ভূমিপুত্র দের হয়রানি নিয়ে সরব হন অনন্ত। সেই প্রসঙ্গেই ওই মন্তব্য করেন তিনি।এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কলকাতায় ফিরে নেত্রী কে আশ্বস্ত করতে পারি কোচবিহার সবুজ ময় হয়ে গিয়েছে। কোচবিহার লড়বে, জিতবে। কি লড়াইয়ের জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়েছে তাদের জবাব দিতে হবে। নিশীথ প্রামাণিক প্রাক্তন হয়ে গিয়েছে। বাকিদেরও একই রকম প্রাক্তন করতে হবে।আপনি পাঁচ বছর সংসদ ছিলেন কোন বুথের জন্য কি করেছে সেই রিপোর্ট কার্ড কোথায়।কোচবিহারের সুটকাবাড়ি এলাকাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করেছিলেন নিশীথ প্রামাণিক।
সেই প্রসঙ্গেও তাকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক।সভায় তিনি অভিযোগ করেন, কোচবিহার জেলার ছয় হাজার কোটি টাকা আটকে রেখেছে বিজেপির সরকার। এদিনের সভায় ছিল রেকর্ড ভিড়।তাতে ব্যাপক খুশি তৃণমূল শিবির। অভিষেক জয় বাংলা স্লোগান তোলেন। তাতে সুর মেলান জনতাও।





