আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আই-প্যাক ও প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা ঘিরে উত্তাল দিল্লি, আটক তৃণমূল সাংসদরা

Published on: January 9, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৯ জানুয়ারিঃ দিল্লি কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশিকে কেন্দ্র করে। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পুরনো কয়লা পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের তদন্তে আই-প্যাকের কলকাতা অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চালায়। এই ঘটনায় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয় বাংলায় ও দিল্লিতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইডির এই তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আক্রমণ করেন। তিনি নিজে প্রতীক জৈনের বাড়ি ও আই-প্যাকের অফিসে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করেন। সেখান থেকে বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন,বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল এবং বাংলায় রাজনৈতিকভাবে লড়াই করার সাহস তাদের নেই।

এরই প্রতিবাদে শুক্রবার দিল্লিতে পথে নামেন তৃণমূল সাংসদরা। কর্তব্য পথের এক নম্বর গেট, অর্থাৎ অমিত শাহের দফতরের সামনে ধর্নায় বসেন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, কীর্তি আজাদ, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল-সহ একাধিক সাংসদ। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন তাঁরা। তবে ধর্না শুরুর কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন হয়। ১৪৪ ধারা জারির কথা বলে সাংসদদের এলাকা ছাড়তে বলা হয়। অভিযোগ, তৃণমূল সাংসদরা অনড় থাকায় পুলিশ বলপ্রয়োগ করে।

সংবাদ সংস্থা পিটিআই-এর ভিডিওতে দেখা যায়, ডেরেক ও’ব্রায়েন ও মহুয়া মৈত্রকে দিল্লি পুলিশ চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। শতাব্দী রায় ও প্রতিমা মণ্ডলকেও টেনে-হিঁচড়ে আটক করা হয়। সকলকে পরে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার সময় মহুয়া মৈত্র বলেন, “লজ্জা! এভাবেই কি জন প্রতিনিধিদের সঙ্গে আচরণ করা হয়?” অন্যদিকে কীর্তি আজাদের অভিযোগ, বিজেপি গণতান্ত্রিক লড়াইয়ে ভয় পেয়েই তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের পথে নামার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই ইস্যুতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment