আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জিম করলে কি সত্যিই বাড়ে যৌন ক্ষমতা ? কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন

Published on: January 6, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৬ জানুয়ারিঃ আজকের ৯-৫-এর ইঁদুর দৌড়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কাজ করতে গিয়ে বহু মানুষের ফিটনেস কার্যত ভেঙে পড়ছে। অনিয়মিত জীবনযাপন, শরীরচর্চার অভাব ও মানসিক চাপের কারণে বাড়ছে ওজন, ভুঁড়ি এবং অলসতা। তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে স্ট্যামিনা ও যৌন চাহিদাও। এই পরিস্থিতিতে অনেকেই নিয়মিত জিমে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে জিম বা শরীরচর্চা কি সত্যিই যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে?

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীরচর্চা করলে যৌন স্বাস্থ্যের উপর তার ইতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে মানসিক চাপ, উদ্বেগ ও কাজের ক্লান্তির কারণে পুরুষদের মধ্যে যৌন ক্ষমতা হ্রাস, ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যাও দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম এই সমস্যাগুলি অনেকটাই কমাতে সাহায্য করে।

চিকিৎসকদের বক্তব্য, জিম করলে শরীরের রক্ত সঞ্চালন সঠিক থাকে এবং কার্ডিওভাসকুলার হেলথ উন্নত হয়। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গে, বিশেষ করে পেলভিক অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ে, যা যৌন সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কোয়াট, ব্রিজ, লাঞ্জের মতো ব্যায়াম পেলভিক ফ্লোরকে শক্তিশালী করে। পেলভিক ফ্লোর মজবুত হলে স্ট্যামিনা বাড়ে এবং যৌন কর্মক্ষমতা উন্নত হয়।

এছাড়া নিয়মিত শরীরচর্চা টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন হরমোনকে নিয়ন্ত্রণে রাখে। একই সঙ্গে কমায় স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ। ফলে মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং যৌন চাহিদাও স্বাভাবিক হয়।

অনেকে মনে করেন, প্রোটিন পাউডার খেলে যৌন ক্ষমতা কমে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ শরীরচর্চার ফল আরও ভাল করে এবং বিছানার পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে।

শুধু ব্যায়াম নয়, খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। বিশেষজ্ঞরা ডায়েটে ডিম, বাদাম, রসুন, বিট, ডার্ক চকোলেটের মতো খাবার রাখার পরামর্শ দেন। সব মিলিয়ে নিয়মিত শরীরচর্চা ও সঠিক ডায়েট যৌন স্বাস্থ্য ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment