আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফেসবুক লাইভে যন্ত্রণার কথা উগরে আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীর,হাসপাতালে ভর্তি

Published on: January 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ জানুয়ারিঃ ফেসবুক লাইভে জীবনের একাধিক যন্ত্রণার কথা প্রকাশ করেই আত্মহত্যার চেষ্টা করলেন জনপ্রিয় গায়িকা ও ইউটিউবার দেবলীনা নন্দী। কর্মক্ষেত্রের চাপ, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং পারিবারিক জটিলতার মধ্যেই চরম সিদ্ধান্তের পথে এগোন তিনি। লাইভ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা। বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

ফেসবুক লাইভে দেবলীনা জানান, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছেন। গানের কেরিয়ারে নিজস্ব একটি ব্যান্ড তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। উল্টে তিনি অভিযোগ করেন, নিজের ব্যান্ড করলে আর কোথাও শো পাবেন না এমন হুমকিও নাকি পাচ্ছেন। এই বিষয়টি তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে জানান গায়িকা।

শুধু কর্মক্ষেত্র নয়, ব্যক্তিগত জীবনেও একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন দেবলীনা। বিয়ের পর থেকেই তাঁর জীবনে নানা অশান্তি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। লাইভে সবচেয়ে আবেগপ্রবণ হয়ে দেবলীনা অভিযোগ করেন, যাঁর জন্য তাঁর গানের কেরিয়ার গড়ে উঠেছে, সেই মাকেই নাকি এখন ছেড়ে দিতে বলা হচ্ছে তাঁকে। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনদেরই অগ্রাধিকার দিতে হবে এমন চাপ ক্রমশ বাড়ছে বলেও জানান তিনি। সবসময় সকলকে নিয়ে চলার চেষ্টা করলেও নানা কটূক্তি ও কথার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।

লাইভ ভিডিওতে দেবলীনা বলেন, “যে ভালোবাসার গুরুত্ব দিতে জানে না, তাকে বেশি ভালোবাসা উচিত নয়।” তিনি স্পষ্টভাবে জানান, বিয়ের পর মাকে ছেড়ে দিতে হবে এমনটা তিনি কখনও ভাবেননি। নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে বলেন, “আমি ভালো নেই। এটা বলার জন্য বুকের জোর লাগে। আমি ভালো থাকার নাটক করছি। কিন্তু আমি আর নিতে পারছি না।”

ঘটনার পর দেবলীনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সায়ক চক্রবর্তী জানান, বর্তমানে গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বৈবাহিক জীবনে সমস্যা চললে এবং দেওয়ালে পিঠ ঠেকে গেলে অনেক সময় মানুষ এমন চরম সিদ্ধান্ত নিতে পারে। দেবলীনাকে আগেও সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল বলেও জানান সায়ক।

এই ঘটনায় গায়িকার অনুরাগী ও ইন্ডাস্ট্রির অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেবলীনাকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দিয়েছেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment