মাথাভাঙা, ১৯ ডিসেম্বরঃ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই ত্রুটির অভিযোগ সামনে আসছে।এ বার মাথাভাঙ্গা ২ ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথে ধরা পড়লো চাঞ্চল্যকর এক তথ্য।
অভিযোগ, জীবিত দু’জন ভোটারকে ‘মৃত’দেখিয়ে তাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ৩২ বছরের রাহুল হোসেন ও ২৫ বছরের কাজিমা খাতুন।পরিবারগুলির দাবি, নিয়ম মেনে আগেই বি,এল,ও-এর কাছে এনিউমারেশন ফর্ম জমা দেওয়া হয়েছিল।
তালিকা প্রকাশ্যে আসতেই বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। ব্যাঙ্গালোরে কর্মরত রাহুল ভিডিও বার্তায় জানান, জীবিত থাকা সত্ত্বেও মৃত দেখিয়ে নাম বাদ যাওয়ায় তিনি চরম হয়রানির মুখে পড়েছেন।এমনকি ঘটনায় কাজিমার পরিবারও ক্ষোভ প্রকাশ করেছে।ঘটনার জেরে এলাকায় প্রশ্ন উঠেছে ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে।





