আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জমি বিবাদের জেরে মহিলাকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ পরিবার

Published on: December 16, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ ডিসেম্বর: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের উপর মারধর ও হুমকির অভিযোগ উঠেছে মালদার ইংলিশ বাজার থানার চন্ডিপুর এলাকায়। ঘটনার পর পুলিশকে জানিয়েও কোনও কার্যকর ব্যবস্থা না হওয়ায় অবশেষে বিচার চেয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ হলেন আক্রান্ত মহিলা।

আক্রান্ত মহিলার নাম মামুনি খাতুন। তাঁর অভিযোগ, প্রতিবেশী হালিমা বিবি, নাসিমা বিবি-সহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরেই তাঁদের জমি দখলের চেষ্টা করছে। মামুনি খাতুনদের মোট ১৩ শতক জমি রয়েছে, সেই জমির মালিকানা ও দখল নিয়েই এই বিরোধ বলে জানা গেছে। অভিযোগ, সম্প্রতি অভিযুক্তরা জোরপূর্বক ওই জমিতে ঢুকে কয়েকটি আমগাছ কেটে ফেলে। এতে প্রতিবাদ করতেই মামুনি খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় অভিযুক্তরা।

মামুনি খাতুনের দাবি, তাঁকে টেনে-হিঁচড়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই মারধরের ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওতে মহিলাকে একাধিক ব্যক্তি ধরে মারধর করছে বলে দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগকারীর আরও দাবি, ঘটনার পরপরই ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অবস্থায় বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হন বলে জানান মামুনি খাতুন।

এবিষয়ে পুলিশ প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আদালতের নির্দেশে তদন্ত শুরু হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই মনে করছেন এলাকাবাসী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment