আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভাঐরথানায় রাজনৈতিক ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তিন পরিবার

Published on: December 13, 2025
---Advertisement---

শীতলকুচি, ১৩ ডিসেম্বরঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জেলার রাজনৈতিক সমীকরণে বদলের ইঙ্গিত মিলছে। শাসকদলের দাবি অনুযায়ী, ভাঐরথানা এলাকায় ফের ভাঙন ধরল বিজেপিতে। বিজেপির মণ্ডল সভাপতির এলাকা থেকেই তিনটি পরিবার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে জানানো হয়েছে।

গতকাল রাতে ভাঐরথানা অঞ্চলের আবুয়ার পাথার এলাকায় আয়োজিত এক যোগদান সভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ওই পরিবারগুলি। সভায় উপস্থিত ছিলেন ভাঐরথানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক, শীতলকুচি ব্লক এসসি–ওবিসি সেলের ব্লক সভাপতি পরীক্ষিত বর্মন, কোচবিহার জেলা কমিটির সম্পাদক অমল বর্মন, ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য দিলীপ কুমার দে, নারায়ণ চন্দ্র অধিকারী, কাসেম আলী মিয়া, কাঞ্চন বর্মন সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মী।

তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের মুখে বিজেপির সাংগঠনিক ভিত ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে। মানুষের আস্থা বিজেপি থেকে সরে এসে আবার তৃণমূল কংগ্রেসের দিকেই ফিরছে বলেও দাবি করেন তাঁরা। উন্নয়ন ও জনমুখী রাজনীতির কারণেই সাধারণ মানুষ তৃণমূলকে বেছে নিচ্ছে এমনটাই বক্তব্য শাসক শিবিরের।

অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করেছে। তাঁদের বক্তব্য, এগুলি শুধুমাত্র লোক দেখানো যোগদান। যাঁদের নিয়ে তৃণমূল যোগদানের দাবি করছে, তাঁরা বিজেপিতেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

দু’দলের পাল্টাপাল্টি দাবিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের আগে এই যোগদান সভা ভাঐরথানার রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment