আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুখ্যমন্ত্রী এখনও জমা দেননি এসআইআর ফর্ম,মমতার মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি

Published on: December 12, 2025
---Advertisement---

কলকাতা, ১২ ডিসেম্বরঃ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া জোরকদমে চললেও বৃহস্পতিবার, অর্থাৎ ফর্ম জমা দেওয়ার শেষ দিনেও নিজের এনুমারেশন ফর্ম জমা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে তিনি নিজেই এই তথ্য জানিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূচনা করেন।

মমতার বক্তব্য, “আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার এমপি হয়েছি। তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। আজ আমাকে নাগরিক প্রমাণ করতে হবে?” তাঁর এই মন্তব্যেই শুরু হয়েছে রাজ্যজুড়ে চর্চা। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভালো!” পাশাপাশি তিনি বিজেপি ও নির্বাচান কমিশনকে কঠোর আক্রমণ করে বলেন, “ওই দাঙ্গাবাজদের কাছে আমি প্রমাণ দেব না যে আমি দেশের নাগরিক। দেশ স্বাধীন হওয়ার সময় তোমরা কোথায় ছিলে?”

নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রথম পর্বে ফর্ম জমা না দিলেও অসুবিধা নেই। রাজনৈতিক নেতা, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, শিল্পী, খেলোয়াড় এই শ্রেণির পরিচিত মানুষজন দ্বিতীয় পর্বে নথি জমা দিলেই হবে।

সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে অযথা তাড়াহুড়ো করছে কেন্দ্রীয় সংস্থা। তাঁর কথায়, “আমরা বলেছিলাম সময় নিয়ে করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হারি?” তিনি দাবি করেন, এই দ্রুততার আড়ালে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। মমতার অভিযোগ, “ভোটের জন্য বাংলায় জোর করে দখলদারি করতে চাইছে। কিন্তু আমরা থাকতে সেটা হতে দেব না।”

এসআইআর প্রসঙ্গে তিনি আবারও স্পষ্ট করেন, তৃণমূল এই প্রক্রিয়ার বিরুদ্ধে নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে চাপে ফেলে কাজ করানোর চেষ্টা সমস্যার সৃষ্টি করছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, মুখ্যমন্ত্রীর এই অবস্থান কি সাংবিধানিক প্রক্রিয়াকে অস্বীকার? অন্যদিকে তৃণমূলের দাবি, নাগরিকত্ব প্রমাণের নামে সাধারণ মানুষের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment