আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুবককে ধা/রালো অ/স্ত্রের কো/প, ধরা পড়ার ভয়ে গাছে আশ্রয় অভিযুক্তের! ঘোগোমালির চয়নপাড়ায় রাতভর উত্তেজনা

Published on: November 29, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ শনিবার রাতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির ঘোগোমালি এলাকার চয়নপাড়া। এক যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরতে এগিয়ে আসতেই বিপত্তি। গণরোষের আশঙ্কায় পালিয়ে যাওয়ার পরিবর্তে একটি গাছে উঠে পড়ে অভিযুক্ত। এই অদ্ভুত পরিস্থিতিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের বয়স ১৯ বছর। শনিবার রাতে কোনও এক ঘটনাকে কেন্দ্র করে তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, অভিযুক্তকে ঘিরে ফেলতে এলাকাবাসী এগিয়ে এলে সে একটি গাছে উঠে বসে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং দমকল কর্মীরা। গাছের উপরে থাকা অভিযুক্তকে নামিয়ে আনার জন্য শুরু হয় তৎপরতা। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর শেষ পর্যন্ত তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়। এরপর অভিযুক্তকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত যুবক প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চয়নপাড়ায় আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। কী কারণে ওই যুবকের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। আক্রান্ত ও অভিযুক্তের চিকিৎসার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘পার্টি, অফিস, অ্যাকাউন্ট সব গিয়েছে’, দিল্লি সফর নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের! মহিলা বিলের বিরোধিতা করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি

সরকারি চাকরির অপেক্ষা নয়, এক ছাদের তলায় বেসরকারি নিয়োগ! ‘উড়ান ১০০০+’-এ দু’দিনে দেড় হাজার চাকরির লক্ষ্যমাত্রা তরুণজ্যোতির

ধর্মের অঙ্কে প্রার্থী বাছাইয়ের দিন কি শেষ? ৪২ থেকে ৬৩ আসন, ডিলিমিটেশনে বদলে যেতে পারে বাংলার ভোটের মানচিত্র

‘কেমন দিয়েছি ঋতব্রতদের? পুকুরের জলে চোবাব!’ হাই কোর্টের রায়ের পর কল্যাণের তোপ, পাল্টা ‘সাসপেনশন’ খোঁচা ঋতব্রতর

বিরোধী দলনেতার কুর্সি কার? তৃণমূলের দুই শিবিরকেই ডেকে শক্তি যাচাই করতে পারেন অধ্যক্ষ, সিদ্ধান্তের জন্য হাতে মাত্র দু’দিন

তৃণমূলের ‘প্রাক্তন’ নেতাকে মিছিলে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা! হাওড়ায় গুড্ডু খানকে ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির

Leave a Comment