আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধর্মের অঙ্কে প্রার্থী বাছাইয়ের দিন কি শেষ? ৪২ থেকে ৬৩ আসন, ডিলিমিটেশনে বদলে যেতে পারে বাংলার ভোটের মানচিত্র

Published on: November 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ নভেম্বরঃ লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অঙ্কে কি এবার বড়সড় বদল আসতে চলেছে? এত দিন কোনও কেন্দ্রের ধর্মীয় ও সামাজিক জনবিন্যাস ছিল রাজনৈতিক দলগুলির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত আসনে সেই সম্প্রদায়ের প্রার্থী দেওয়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস, বামফ্রন্ট থেকে তৃণমূল কোনও শিবিরই ভোটের এই সমীকরণকে পুরোপুরি উপেক্ষা করেনি। কিন্তু প্রস্তাবিত ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস কার্যকর হলে বাংলার সেই পরিচিত রাজনৈতিক অঙ্কে বদল আসতে পারে বলে দাবি শাসক শিবিরের। যদিও এই দাবির সঙ্গে একমত নয় বিরোধীরা।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে লোকসভা আসন ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। একই সঙ্গে বিধানসভা আসনের সংখ্যাও ২৯৪ থেকে বেড়ে ৪৪১ হওয়ার কথা। বিজেপি সূত্রের দাবি, নতুন করে সীমানা নির্ধারণের ফলে সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির আয়তন, ভোটার সংখ্যা এবং বুথের বিন্যাসে বড় পরিবর্তন আসবে। ফলে কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর ভোটারদের আধিপত্য আগের মতো নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ থাকবে না। তবে এই সম্ভাবনা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে পুনর্বিন্যাসের চূড়ান্ত পদ্ধতির উপর।

স্বাধীনতার পর থেকে বাংলার একাধিক লোকসভা কেন্দ্রে ধর্মীয় ও সামাজিক জনবিন্যাস প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বসিরহাট এবং উলুবেড়িয়ার মতো কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের প্রভাবের কথা মাথায় রেখেই বহুবার প্রার্থী বেছেছে রাজনৈতিক দলগুলি। মুর্শিদাবাদে বামেদের মইনুল হক কিংবা ২০২৪ সালে মহম্মদ সেলিমের প্রার্থী হওয়া সেই সমীকরণেরই উদাহরণ। যদিও বহরমপুরে অধীর চৌধুরী এবং রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো প্রার্থীরা এই প্রচলিত ছকের বাইরে ছিলেন।

শুধু ধর্ম নয়, জাতি ও সম্প্রদায়ভিত্তিক ভোটের হিসাবও বাংলার রাজনীতিতে দীর্ঘদিনের। বনগাঁ ও রানাঘাটে মতুয়া জনগোষ্ঠীর প্রভাব, বারাকপুরে বিহারি শ্রমিকদের ভোট, জঙ্গলমহলে আদিবাসী সমাজের সমর্থন কিংবা পাহাড়ে গোর্খা জনভিত্তি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সবই ছিল গুরুত্বপূর্ণ। বাম আমলে আনন্দ পাঠক ও আর বি রাইয়ের মতো নেতাদের নির্বাচনী সাফল্যের পিছনেও পাহাড়ের স্থানীয় জনসমর্থনের ভূমিকা ছিল।

এর আগে ২০০৫ সালে চতুর্থ দফার ডিলিমিটেশনে আসনসংখ্যা বাড়ানো হয়নি। মূলত ভোটার সংখ্যার ভিত্তিতে কেন্দ্রের সীমানা বদল করা হয়েছিল। বারুইপুর ও সোনারপুরের মতো বড় কেন্দ্র ভেঙে নতুন বিধানসভা কেন্দ্র তৈরি হয়েছিল। আবার শিয়ালদহ, বড়বাজার ও বেলগাছিয়া-পূর্বের মতো ছোট কেন্দ্র বিলুপ্ত হয়েছিল। সেই সময় লোকসভা পিছু সাতটি বিধানসভা কেন্দ্রের কাঠামো বজায় রাখা হয়।

এবারের প্রস্তাবে লোকসভা পিছু ভোটারের সংখ্যা প্রায় সাত লক্ষে নামিয়ে আনার কথা সূত্রের দাবি। তবে পুনর্বিন্যাসের ফলে ধর্মীয় বা জাতিগত ভোটের গুরুত্ব সত্যিই কমবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিরোধীদের অভিযোগ, মানুষের সুবিধার চেয়ে রাজনৈতিক স্বার্থেই আসন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিজেপি।

প্রাক্তন বিধায়ক রবীন দেবের বক্তব্য, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসের অভিজ্ঞতা থেকে জনশুনানির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর অভিযোগ, মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় টিকে থাকার অঙ্ক কষছে বিজেপি। একই সুরে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, আইন বা জনগণের স্বার্থ নয়, বিজেপির কাছে বড় হয়ে উঠেছে ভোটের হিসাব।

অতএব, আসন বাড়লেই ধর্ম-জাতপাতের রাজনীতি মুছে যাবে এমন নিশ্চয়তা এখনই নেই। তবে নির্বাচনী মানচিত্র বদলালে প্রার্থী বাছাইয়ের পুরনো ছক কতটা টিকবে, আগামী দিনের রাজনীতিতে সেটাই হতে চলেছে বড় প্রশ্ন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যুবককে ধা/রালো অ/স্ত্রের কো/প, ধরা পড়ার ভয়ে গাছে আশ্রয় অভিযুক্তের! ঘোগোমালির চয়নপাড়ায় রাতভর উত্তেজনা

‘পার্টি, অফিস, অ্যাকাউন্ট সব গিয়েছে’, দিল্লি সফর নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের! মহিলা বিলের বিরোধিতা করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি

সরকারি চাকরির অপেক্ষা নয়, এক ছাদের তলায় বেসরকারি নিয়োগ! ‘উড়ান ১০০০+’-এ দু’দিনে দেড় হাজার চাকরির লক্ষ্যমাত্রা তরুণজ্যোতির

‘কেমন দিয়েছি ঋতব্রতদের? পুকুরের জলে চোবাব!’ হাই কোর্টের রায়ের পর কল্যাণের তোপ, পাল্টা ‘সাসপেনশন’ খোঁচা ঋতব্রতর

বিরোধী দলনেতার কুর্সি কার? তৃণমূলের দুই শিবিরকেই ডেকে শক্তি যাচাই করতে পারেন অধ্যক্ষ, সিদ্ধান্তের জন্য হাতে মাত্র দু’দিন

তৃণমূলের ‘প্রাক্তন’ নেতাকে মিছিলে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা! হাওড়ায় গুড্ডু খানকে ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির

Leave a Comment