আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জিরামজি কর্মীদের জন্য বড় সুখবর! এক ধাক্কায় বাড়ল মাসিক বেতন, ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষা, মিলবে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিও

Published on: November 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ নভেম্বরঃ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় উপহারের ঘোষণা রাজ্য সরকারের। শুধু মাসিক পারিশ্রমিক বৃদ্ধি নয়, চাকরির নিরাপত্তা থেকে শুরু করে বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসাজনিত ছুটি এবং মাতৃত্বকালীন ছুটি একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধা চালু করা হচ্ছে জিরামজি (VB-G RAM G) প্রকল্পের কর্মীদের জন্য। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। নবান্নের এই ঘোষণায় দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কাজে যুক্ত কর্মীদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা বাড়বে বলে মনে করা হচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীদের বর্তমান মাসিক বেতন এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পারিশ্রমিক বাড়ানো হবে। এক্ষেত্রে মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত হলে এবং কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম থাকলে মাসে ৬ হাজার টাকা করে বাড়বে পারিশ্রমিক। যাঁদের অভিজ্ঞতা ১০ বছরের বেশি, তাঁদের মাসিক বেতন বাড়বে ৭ হাজার টাকা।

অন্যদিকে, বর্তমানে যাঁদের মাসিক পারিশ্রমিক ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ক্ষেত্রেও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ বছরের কম অভিজ্ঞতা থাকলে মাসে ৭ হাজার টাকা এবং ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মাসে ৮ হাজার টাকা করে বাড়বে পারিশ্রমিক। অর্থাৎ, কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার।

শুধু এককালীন বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকছে না এই সুবিধা। কর্মীদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতে বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও করা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ওই দিনেই মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ হারে বাড়ানো হবে। ফলে দীর্ঘদিন ধরে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা নিয়মিত বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

চাকরির নিরাপত্তার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। জিরামজি প্রকল্পের অধীনে অন্তত ১০ বছর কাজ করেছেন, এমন যোগ্য কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এত দিন নির্দিষ্ট মেয়াদে কাজের অনিশ্চয়তা তাঁদের বড় উদ্বেগের কারণ ছিল।

ছুটির ক্ষেত্রেও কর্মীদের জন্য একাধিক সুবিধা ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন মেডিক্যাল লিভ পাবেন। মহিলা কর্মীদের জন্য থাকছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি। এ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

তবে এই সুযোগ-সুবিধা জিরামজি প্রকল্পের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর জন্য প্রযোজ্য হলেও চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সুবিধার আওতায় থাকছেন না।

সরকারি নির্দেশে সমস্ত যোগ্য কর্মীর কাছে নতুন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে। বেতন বৃদ্ধি, নিয়মিত ইনক্রিমেন্ট এবং চাকরির মেয়াদ সুরক্ষিত করার এই ঘোষণায় জিরামজি প্রকল্পের কর্মীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কতটা কাটে, এখন সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যুবককে ধা/রালো অ/স্ত্রের কো/প, ধরা পড়ার ভয়ে গাছে আশ্রয় অভিযুক্তের! ঘোগোমালির চয়নপাড়ায় রাতভর উত্তেজনা

‘পার্টি, অফিস, অ্যাকাউন্ট সব গিয়েছে’, দিল্লি সফর নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের! মহিলা বিলের বিরোধিতা করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি

সরকারি চাকরির অপেক্ষা নয়, এক ছাদের তলায় বেসরকারি নিয়োগ! ‘উড়ান ১০০০+’-এ দু’দিনে দেড় হাজার চাকরির লক্ষ্যমাত্রা তরুণজ্যোতির

ধর্মের অঙ্কে প্রার্থী বাছাইয়ের দিন কি শেষ? ৪২ থেকে ৬৩ আসন, ডিলিমিটেশনে বদলে যেতে পারে বাংলার ভোটের মানচিত্র

‘কেমন দিয়েছি ঋতব্রতদের? পুকুরের জলে চোবাব!’ হাই কোর্টের রায়ের পর কল্যাণের তোপ, পাল্টা ‘সাসপেনশন’ খোঁচা ঋতব্রতর

বিরোধী দলনেতার কুর্সি কার? তৃণমূলের দুই শিবিরকেই ডেকে শক্তি যাচাই করতে পারেন অধ্যক্ষ, সিদ্ধান্তের জন্য হাতে মাত্র দু’দিন

Leave a Comment