আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাঁচ মাস ধরে বেতন বন্ধ! মাথাভাঙা মহকুমা হাসপাতালের বিদ্যুৎ পরিষেবার ১২ কর্মীর সংসারে টান, কর্মবিরতির হুঁশিয়ারি

Published on: November 26, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ২৬ নভেম্বরঃ কাজ চলছে নিয়মিত, কিন্তু মিলছে না মাসের বেতন। এক-দু’মাস নয়, টানা পাঁচ মাস ধরে পারিশ্রমিক না পেয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মাথাভাঙা মহকুমা হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি দপ্তরে বিদ্যুৎ পরিষেবার কাজে নিযুক্ত ১২ জন চুক্তিভিত্তিক কর্মী। সংসার চালানো থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সব ক্ষেত্রেই সমস্যায় পড়েছেন তাঁরা। দ্রুত বকেয়া বেতন না মিটলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা।

জানা গিয়েছে, এই ১২ জন কর্মী পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের অধীনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত কাজ করেন। তাঁদের মধ্যে কয়েক জন মাথাভাঙা মহকুমা হাসপাতালেও নিযুক্ত রয়েছেন। অভিযোগ, দীর্ঘ পাঁচ মাস ধরে কাজ করলেও হাতে আসেনি বেতন। ফলে একদিকে নিয়মিত দায়িত্ব সামলাতে হচ্ছে, অন্যদিকে উপার্জন না থাকায় সংসার চালাতে গিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা।

কর্মীদের অভিযোগ, বকেয়া বেতনের বিষয়টি একাধিক বার সংশ্লিষ্ট ঠিকাদারকে জানানো হয়েছে। কিন্তু প্রতিবারই সমস্যার সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে বেতন পাওয়ার কোনও ব্যবস্থা হয়নি। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্মীদের বক্তব্য, কাজ করার পরেও প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ভাবে আর কত দিন চলবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

এই পরিস্থিতিতে দ্রুত পাঁচ মাসের বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়েছেন কর্মীরা। তাঁদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বাধ্য হয়েই কর্মবিরতির পথে হাঁটবেন। তাতে হাসপাতাল-সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির বিদ্যুৎ পরিষেবার কাজে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সরাসরি দপ্তরের মাধ্যমে দেওয়া হয় না। সংশ্লিষ্ট এজেন্সি বা ঠিকাদারের মাধ্যমেই তাঁদের পারিশ্রমিক মেটানোর নিয়ম। কী কারণে এজেন্সির তরফে বেতন দিতে এত দেরি হচ্ছে, তা দপ্তরের জানা নেই বলে দাবি। তবে কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।

দপ্তরের এই আশ্বাসে আপাতত সমস্যা সমাধানের অপেক্ষায় কর্মীরা। তবে পাঁচ মাসের বকেয়া বেতন কবে তাঁদের হাতে পৌঁছবে, তার স্পষ্ট উত্তর এখনও মেলেনি। কাজের বিনিময়ে প্রাপ্য পারিশ্রমিকের দাবিতে তাঁদের আন্দোলনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দ্রুত সমাধান না হলে তার প্রভাব শুধু কর্মীদের জীবিকাতেই নয়, সংশ্লিষ্ট সরকারি পরিষেবাতেও পড়তে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সংবিধান দিবসে শিলিগুড়িতে কংগ্রেসের ‘সংবিধান রক্ষা’ র‍্যালি, পথে নামলেন চার জেলার নেতা-কর্মীরা

মাসে ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভরসা! ‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন আবেদন?

শিক্ষক সঙ্কটে ধুঁকছে মডেল স্কুল! পঠনপাঠন সচল রাখতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, অন্য স্কুল থেকে পাঠানো হবে শিক্ষক

নিজের দলের বিরুদ্ধেই তোলাবাজি রুখতে পথে বিজেপি বিধায়ক! মাইক হাতে হাটে হাটে দেবদাস, হুঁশিয়ারি ‘হাঁটুর মালাইচাকি ভেঙে দেব’

তৃণমূলের নাম ও জোড়াফুলের দখল কার হাতে? শুক্রবার দিল্লিতে মুখোমুখি দুই শিবির, বিকেল ৪টেয় শুনানি ডাকল কমিশন

‘ঋতব্রত তৃণমূলের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে’, বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী! ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে বিজেপি

Leave a Comment