আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙায় ই-অটো ও ভটভটির মুখোমুখি সং/ঘর্ষ, গুরুতর আ/হত তিন যাত্রী! আশঙ্কাজনক একজন

Published on: November 26, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২৬ নভেম্বরঃ ই-অটো রিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ই-অটোতে থাকা তিন যাত্রী। বৃহস্পতিবার মাথাভাঙার শনিমন্দির হাসপাতাল রোডের কাদুরামোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি ই-অটো রিকশা শনিমন্দিরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ই-অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ই-অটোতে থাকা তিন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ভটভটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু, রাসমেলা ময়দান ও মদনমোহন মন্দির চত্বরে সাফাই

শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালাল ডাকাতি মামলার অভিযুক্ত, হোটেলের বাথরুমের জানলা ভেঙে উধাও!

আচমকাই বদলে যেতে পারে ভাগ্য, কোন রাশির জীবনে নতুন মোড়?

নারী সুরক্ষায় ‘দুর্গাবাহিনী’র উপর ভরসা, ৩০টি স্কুটার উপহার মুখ্যমন্ত্রীর! ‘দিদি-বোনের গায়ে হাত পড়লে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর

সংস্কৃতি, আস্থার জায়গা ও জনকল্যাণমূলক প্রকল্পে বিশেষ নজর, কোচবিহারে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

বিমানবন্দর থেকে আধুনিক হাসপাতাল, কলেজ ও কালচারাল সেন্টার, কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

Leave a Comment