আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘যে পথে ঢুকেছে,সেই পথেই ফেরত পাঠাতে হবে’, মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বার করার নির্দেশ পুলিশ সুপারকে, কোচবিহারে বললেন শুভেন্দু

Published on: November 25, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ সীমান্ত সুরক্ষা থেকে নারী নিরাপত্তা, মাদক পাচার থেকে অবৈধ অনুপ্রবেশ কোচবিহারে দাঁড়িয়ে একাধিক বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে রাজ্যে প্রবেশ করা ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার জন্য জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে নির্দেশ দিলেন তিনি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় আরও মজবুত করার উপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও পুলিশকে সতর্ক করেন তিনি।

বুধবার রাসমেলা উপলক্ষে কোচবিহার সফরে আসেন মুখ্যমন্ত্রী। গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়ক। সেখান থেকেই জেলার প্রশাসনিক কাজকর্ম এবং উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে একাধিক নির্দেশ দেন শুভেন্দু। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার দায়িত্ব জনপ্রতিনিধিদের দেন তিনি। কোচবিহারকে ‘গ্রামকে নগর এবং নগরকে মহানগর’ করার লক্ষ্যে তাঁর সরকার কাজ করবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এর পরেই জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিয়ে সরব হন তিনি। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশকারীদের চিহ্নিত করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার মণীশ জোশীর উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘এই জেলায় বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়েই ফেরত পাঠাতে হবে।’’ একই সঙ্গে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের বিষয়ে পৃথক অবস্থান ব্যাখ্যা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে যাঁরা এ দেশে আশ্রয় নিয়েছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। তাঁদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে চোরাচালান বন্ধে আরও কার্যকর পদক্ষেপ করতে হবে। বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। সীমান্তবর্তী এলাকায় বেআইনি মাদ্রাসা, গাঁজার চাষ, জালনোটের কারবার এবং মাদক পাচার বন্ধ করার জন্য পুলিশকে বিশেষ ভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেন শুভেন্দু। তাঁর কথায়, সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখা চলবে না।

এদিনের প্রশাসনিক বার্তায় বিশেষ গুরুত্ব পেয়েছে নারী নিরাপত্তার বিষয়টিও। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশকে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া এবং নিরাপত্তার প্রশ্নে প্রশাসনিক তৎপরতা বজায় রাখার উপরেও জোর দেন তিনি।

সব মিলিয়ে রাসমেলার মঞ্চকে ঘিরে কোচবিহারে উন্নয়ন ও উৎসবের বার্তার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এখন নজর,তাঁর নির্দেশের পর সীমান্তবর্তী এলাকায় পুলিশ ও প্রশাসনের তরফে কী ধরনের পদক্ষেপ করা হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিমানবন্দর থেকে আধুনিক হাসপাতাল, কলেজ ও কালচারাল সেন্টার, কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দুর

রাজবংশী-কামতাপুরীদের জমি হাতছাড়ার জন্য সিপিএমকে দায়ী করলেন শুভেন্দু, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাসমেলার উদ্বোধনে আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! রাজবাড়ি থেকে মদনমোহন বাড়ি, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ, নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা

নতুন সুযোগ নাকি বড় বাধা? আজ কী বলছে গ্রহ-নক্ষত্র?

রাজ আমলের রীতি মেনে রাসচক্র ঘোরালেন জেলাশাসক জিতিন যাদব; বুধবার রাসমেলার উদ্বোধনে আসার কথা মুখ্যমন্ত্রীর

সন্ধ্যায় ঘুরবে ঐতিহ্যের রাসচক্র, রাজকীয় সাজে সেজে উঠেছে মদনমোহন বাড়ি! সম্প্রীতির বার্তা বহন করছে আমিনুরের তৈরি চক্র

Leave a Comment