আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাসমেলার শোভাযাত্রায় রাজকীয় চমক, জয়পুর থেকে এল জৌমতি-ময়না! হাতি দেখতে লিচুতলায় উপচে পড়ছে ভিড়

Published on: November 24, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহার: শহরের আকাশে উৎসবের রং। রাজপথে সাজসাজ রব। রাসমেলাকে কেন্দ্র করে কোচবিহারে যখন প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে, তখন শহরবাসীর নজর কেড়েছে দুই বিশেষ অতিথি। জয়পুর থেকে আসা জৌমতি ও ময়না। রাজবাড়ির পিছনে লিচুতলার মাঠে আপাতত তাদের ঠিকানা। খবর ছড়াতেই হাতি দু’টিকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ।

রাসমেলা উপলক্ষে বুধবার দুপুরে কোচবিহার রাজবাড়ির সামনে থেকে মদনমোহন বাড়ি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে হাতি, ঘোড়া ও পালকি। সব মিলিয়ে রাজকীয় অতীতের স্মৃতি ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে ঐতিহ্যবাহী নানা উপকরণ যুক্ত করা হয়েছে। শুধু প্রশাসনিক আয়োজন নয়, সাধারণ মানুষও যাতে এই উৎসবের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন, সেই ভাবনাও রয়েছে।

তবে আপাতত যাবতীয় আকর্ষণের কেন্দ্রে জৌমতি ও ময়না। তাদের মধ্যে জৌমতির বয়স ২৭ বছর, অন্য দিকে ময়নার বয়স ৩৫। হাতি দু’টির দেখভালের দায়িত্বে রয়েছেন চার জন মাহুত। লিচুতলার মাঠে তাদের খাবারের তালিকায় রয়েছে বট ও পাকুড় পাতা এবং আখ। মাহুতদের তত্ত্বাবধানে সময় কাটছে দুই অতিথির।

কোচবিহারের রাসমেলা শুধু একটি মেলা নয়, এই শহরের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ। রাজবাড়ি থেকে মদনমোহন বাড়ি শোভাযাত্রার পথেও রয়েছে ঐতিহ্যের ছাপ। তার সঙ্গে হাতি, ঘোড়া ও পালকির সংযোজন যেন সেই পুরনো রাজকীয় পরিবেশকেই নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা। উৎসবের এই আবহে জৌমতি ও ময়নাকে ঘিরে শহরবাসীর উচ্ছ্বাসও এখন রাসমেলার অন্যতম আকর্ষণ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment