আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজয়া সম্মিলনীর মঞ্চে শিক্ষক-শিক্ষিকাদের মিলন, পাঁচলায় পালিত সন্ত রবিদাসের জন্মদিবস

Published on: November 23, 2026
---Advertisement---

পাঁচলা, ২৩ নভেম্বরঃ  বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের আবহে শিক্ষক-শিক্ষিকাদের মিলনমেলা। একই মঞ্চে বিজয়া সম্মিলনী এবং সন্ত রবিদাসের জন্মদিবস উদ্‌যাপন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের পাঁচলা ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে উৎসাহ দেখা গেল শিক্ষক মহলে। রাণীহাটি সংলগ্ন হাকোলা ইউ সি হাইস্কুলের প্রেক্ষাগৃহে মহাসমারোহে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। বিভিন্ন বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষক-শিক্ষিকা এতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী রঞ্জন পাল, জেলার সহ-সভাপতি এবং মহাসঙ্ঘের প্রাক্তন সভাপতি অভিলাষ ঘোষ, যুব মোর্চার জেলা সহ-সম্পাদক সমর কাঁড়ার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গীয় প্রান্ত প্রচারক তথা ক্রীড়া ভারতীর সম্পাদক শুভেন্দু সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহাসঙ্ঘের জেলা সহ-সম্পাদক তাপস চক্রবর্তী, কোষাধ্যক্ষ শ্যামল মাইতি, পাঁচলার প্রভারী বিপ্লব কোলে এবং সম্পাদক স্বপন নাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব মোর্চার রাজ্য সভাপতি অমিত সামন্তের উপস্থিত থাকার কথা ছিল। তবে অন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধনে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরিবর্তে শুভেচ্ছাবার্তা পাঠান তিনি। ফোনালাপেও সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক সংসর্গের ঊর্ধ্বে উঠে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ ভারতীয় ঐতিহ্যের আত্মাকে ধারণ করে এগিয়ে চলেছে। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগীদের এই সংগঠনের ছাতার তলায় একত্রিত হয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকদের মতে, এই ধরনের সম্মিলনী কেবল পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মঞ্চ নয়, বরং শিক্ষক সমাজের মধ্যে ঐক্য, সাংগঠনিক সংহতি এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক উদ্যোগের পরিসর তৈরি করে। অন্য দিকে, সন্ত রবিদাসের জন্মদিবস উদ্‌যাপনের মধ্য দিয়ে তাঁর জীবনাদর্শ ও সামাজিক সম্প্রীতির বার্তাকেও স্মরণ করা হয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে পাঁচলার এই আয়োজন শিক্ষক সমাজের মধ্যে নতুন করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বার্তা দিল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment