আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৭ বছর জেলবন্দি থাকার পর গোধরা কাণ্ডে দোষীর সাজা মকুব, হৃদরোগে আক্রান্ত ইরফানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on: November 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ নভেম্বরঃ গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক দোষীর সাজা মকুব করল সুপ্রিম কোর্ট। প্রায় ১৭ বছর জেলবন্দি থাকার পর মুক্তি পেতে চলেছেন ইরফান সিরাজ পাডার। সোমবার তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। ইরফান হৃদরোগে আক্রান্ত। তাঁর অসুস্থতার বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছিল। তাতে সরকারপক্ষেরও কোনও আপত্তি ছিল না।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ জানায়, ইরফানের হৃদরোগের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। দীর্ঘদিন কারাবাসের পাশাপাশি তাঁর শারীরিক পরিস্থিতিও এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এই রায় গোধরা মামলায় দোষী সাব্যস্ত হওয়া অন্য বন্দিদের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগে। ভয়াবহ সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৫৯ জনের। নিহতদের অধিকাংশই ছিলেন অযোধ্যা থেকে ফেরা করসেবক। এই ঘটনার পরেই গোটা গুজরাটে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসা। একাধিক এলাকায় আক্রান্ত হন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

গোধরা অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। তদন্তের পর ২০১১ সালের মার্চে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাঁদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাকি ৬৩ জনকে খালাস করা হয়।

পরবর্তী সময়ে ২০১৭ সালে গুজরাট হাই কোর্ট ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে। বাকি ২০ জনের যাবজ্জীবন সাজাও বহাল রাখে আদালত। এরপর দণ্ডিতদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ২০১৮ সাল থেকে সেই সংক্রান্ত আবেদনগুলি শীর্ষ আদালতে বিচারাধীন।

সেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যেই এ বার অসুস্থতার কারণে ইরফান সিরাজ পাডারের সাজা মকুবের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। গোধরা মামলার মতো স্পর্শকাতর ঘটনায় শীর্ষ আদালতের এই নির্দেশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment