আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বেহালায় দুর্ঘটনার কবলে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর গাড়ি, অল্পের জন্য রক্ষা! কেমন আছেন মন্ত্রী?

Published on: November 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ নভেম্বরঃ নবান্নে যাওয়ার পথেই দুর্ঘটনা। সোমবার সকালে বেহালার বাড়ি থেকে সরকারি বৈঠকে যোগ দিতে রওনা হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। গন্তব্যে পৌঁছনোর আগেই ডায়মন্ড হারবার রোডের বেহালা বাজারের সামনে তাঁর গাড়ির সঙ্গে একটি অটোর সংঘর্ষ হয়। ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় মন্ত্রীর গাড়ির সামনের অংশ। তবে স্বস্তির খবর, দুর্ঘটনায় কোনও আঘাত লাগেনি মন্ত্রীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বেহালা বাজারের কাছে আচমকাই মন্ত্রীর গাড়ির সামনে চলে আসে একটি অটো। পরিস্থিতি সামাল দিতে দু’টি গাড়ির চালকই দ্রুত ব্রেক কষেন। তাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যদিও অটোর ধাক্কায় মন্ত্রীর গাড়ির সামনের অংশটি দুমড়ে যায়। সেই সময় গাড়ির ভিতরেই ছিলেন ইন্দ্রনীল।

দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ডায়মন্ড হারবার রোডে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার উপর ক্ষতিগ্রস্ত গাড়ি থাকায় তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ দিন নবান্নে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ক্রীড়ামন্ত্রীর। দুর্ঘটনার কারণে তাঁর পৌঁছতে কিছুটা দেরি হয়। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরে নবান্নে পৌঁছে বৈঠকেও যোগ দেন তিনি। ফলে মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই বলেই জানা গিয়েছে। যদিও দুর্ঘটনা নিয়ে ইন্দ্রনীল খাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্য দিকে, ঘটনাটি নিছকই পথ দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অটোচালক কী ভাবে মন্ত্রীর গাড়ির সামনে চলে এলেন, তা-ও তদন্তের আওতায় রয়েছে। চালকের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর মেলেনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment