আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি যুব মোর্চার সম্পাদক! নাবালককে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের নালিশ, ধৃত আরও দুই

Published on: November 21, 2026
---Advertisement---

ফুলবাড়ি, ২১ নভেম্বরঃ সোনার গয়না চুরির তদন্তে উঠে এল রাজনৈতিক যোগ। চুরির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার এক মণ্ডল সম্পাদক। তাঁর বিরুদ্ধে এক নাবালককে সঙ্গে নিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে ওই যুব নেতার বিরুদ্ধে। ঘটনায় শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ধৃত বিজেপি যুব মোর্চার নেতা নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে এক গয়না ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকারের বিরুদ্ধে সোনা চুরির অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সোনা কেনার সূত্র সামনে আসে। সেই সূত্র ধরেই ভেনাস মোড়ের গঙ্গা জুয়েলার্সের মালিক তথা পূর্ব চয়নপাড়ার বাসিন্দা আয়ন মাইতিকে গ্রেফতার করা হয়।

তদন্তে আরও একটি অভিযোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, নয়ন সরকারের বিরুদ্ধে এক নাবালককে সঙ্গে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। সোনা চুরির ঘটনার সঙ্গে ওই আর্থিক লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাবালককে কী ভাবে এই ধরনের ঘটনায় জড়ানো হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুলিশ। সে কারণে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চুরি যাওয়া সোনার পরিমাণ, তার মূল্য এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, অভিযুক্তের নাম জড়ানোয় অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠার পর নয়ন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

একদিকে সোনা চুরির অভিযোগ, অন্যদিকে নাবালককে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের নালিশ দু’টি অভিযোগ ঘিরেই এখন তদন্তের কেন্দ্রে নয়ন সরকার। এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, পুলিশের তদন্তে সেই উত্তর মেলার অপেক্ষায় শিলিগুড়ির রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment