আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দুই স্টেডিয়াম পরিদর্শনে শঙ্কর ঘোষ, দ্রুত কাজ শেষ করার নির্দেশ পর্যটনমন্ত্রীর

Published on: November 20, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২০ নভেম্বর : শহরের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে তৎপর পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু ও ক্রীড়া সংস্থাগুলির স্থায়ী অফিসের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন মন্ত্রী।

ইন্ডোর স্টেডিয়ামে নতুন ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ব্যাডমিন্টন প্রশিক্ষণ পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে চেস ট্রেনিং অ্যাকাডেমি তৈরির ভাবনাও উঠে আসে। কোকো ও কাবাডির মতো খেলায় যুক্ত সংস্থাগুলির স্থায়ী অফিসের ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। গোটা পরিকল্পনা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখেন শঙ্কর ঘোষ। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তরের কথা থাকলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। এদিন পরিদর্শন শেষে দ্রুত বাকি কাজ শেষ করার আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

শিলিগুড়ির ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত করে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বাংলার রাস্তাতেও নামবে রাফালে! ২৭ হাজার কোটির সড়ক প্রকল্পে নীতীনকে শুভেন্দুর বিশেষ আবদার, নজরে ‘চিকেন নেক’

যানজটের কলকাতাকে ঘিরে ২৫০ কিমির রিং রোড! ১৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ঘোষণা নীতীনের, সড়কপথে জুড়বে গঙ্গাসাগরও

ভূমি সংস্কার নিয়ে কোচবিহারে শুভেন্দুর মন্তব্যে তীব্র বিতর্ক! ‘জমিদারদের স্বার্থরক্ষাই বিজেপির লক্ষ্য’, পাল্টা তোপ বামেদের

‘পাঁচ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়’, কোলাঘাট থেকে এক লক্ষ কোটির নতুন প্রকল্পের প্রতিশ্রুতি গড়কড়ির

বাংলার সড়ক-মানচিত্রে বড় বদলের প্রতিশ্রুতি! ২৭ হাজার কোটির প্রকল্পে উত্তর-দক্ষিণে সংযোগের নতুন দিশা

মাথাভাঙায় ই-অটো ও ভটভটির মুখোমুখি সং/ঘর্ষ, গুরুতর আ/হত তিন যাত্রী! আশঙ্কাজনক একজন

Leave a Comment