আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৪২ বছরেই বার্ধক্য ভাতার প্রাপক! অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ, আধার জালিয়াতির অভিযোগ মাথাভাঙ্গায়

Published on: November 20, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ২০ নভেম্বরঃ অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হতেই স্ট্যাটাস চেক করতে গিয়ে চক্ষু চড়কগাছ এক মহিলা! সরকারি নথিতে তাঁকে দেখানো হচ্ছে বার্ধক্য ভাতার প্রাপক হিসেবে। অথচ বাস্তবে তাঁর বয়স মাত্র ৪২ বছর। এমনকি বার্ধক্য ভাতার কোনও টাকাও ঢুকছে না তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আধার নম্বরের অপব্যবহার ও জালিয়াতির আশঙ্কায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা শহরে।

ঘটনাটি মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দা ফুলমতি বর্মন রায় গত জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বেশ কয়েক মাস অপেক্ষার পরও তাঁর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অবশেষে অক্টোবর মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পান তিনি। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। নভেম্বর মাসে ফের টাকা ঢোকা বন্ধ হয়ে যায়।

এরপরই অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন ফুলমতি। সেখানে তাঁর আবেদনটি ‘বার্ধক্য ভাতার কারণে বাতিল’ দেখানো হচ্ছে। অর্থাৎ, সরকারি নথি অনুযায়ী তিনি নাকি বার্ধক্য ভাতার উপভোক্তা! অথচ ফুলমতি বর্মন রায়ের বয়স মাত্র ৪২ বছর। তাঁর প্রশ্ন, এই বয়সে কীভাবে তিনি বার্ধক্য ভাতার উপভোক্তা হলেন?

ফুলমতির দাবি, খোঁজখবর করতে গিয়ে জানতে পারেন, তাঁর আধার নম্বর ব্যবহার করে অন্য এক মহিলা বার্ধক্য ভাতা পাচ্ছেন। অভিযোগ, নাম, ঠিকানা ও আধার নম্বর একই থাকলেও দুই মহিলার ছবি আলাদা। এমনকি যিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন বলে দেখানো হচ্ছে, তাঁর ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যে আবার অন্য আধার নম্বর রয়েছে বলেও দাবি ফুলমতির।

ঘটনায় আধার কার্ডের তথ্য জালিয়াতি বা অপব্যবহারের আশঙ্কা করছেন ফুলমতি বর্মন রায়ের স্বামী। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং বন্ধ হয়ে যাওয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা চালু করার ব্যবস্থা করা হোক।

অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সরকারি প্রকল্পে একাধিক দুর্নীতি হয়েছে। যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও কেন ফুলমতি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে তদন্তের দাবি জানিয়েছে তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘সংবিধান দিবস পালনের অধিকার নেই বিরোধীদের’, জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কংগ্রেস-ইন্ডি জোটকে তীব্র আক্রমণ শুভেন্দুর

বাংলার রাস্তাতেও নামবে রাফালে! ২৭ হাজার কোটির সড়ক প্রকল্পে নীতীনকে শুভেন্দুর বিশেষ আবদার, নজরে ‘চিকেন নেক’

যানজটের কলকাতাকে ঘিরে ২৫০ কিমির রিং রোড! ১৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ঘোষণা নীতীনের, সড়কপথে জুড়বে গঙ্গাসাগরও

ভূমি সংস্কার নিয়ে কোচবিহারে শুভেন্দুর মন্তব্যে তীব্র বিতর্ক! ‘জমিদারদের স্বার্থরক্ষাই বিজেপির লক্ষ্য’, পাল্টা তোপ বামেদের

‘পাঁচ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়’, কোলাঘাট থেকে এক লক্ষ কোটির নতুন প্রকল্পের প্রতিশ্রুতি গড়কড়ির

বাংলার সড়ক-মানচিত্রে বড় বদলের প্রতিশ্রুতি! ২৭ হাজার কোটির প্রকল্পে উত্তর-দক্ষিণে সংযোগের নতুন দিশা

Leave a Comment